বেগম জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন তামিম ইকবাল । একসময় ছিলেন জাতীয় দলের অধিনায়ক। ব্যাট হাতে অবদান রেখেছেন, দেশকে ম্যাচ জিতিয়েছেন অসংখ্যবার। এবার বিসিবি সভাপতি হয়ে ধরেছেন গোটা দেশের ক্রিকেটের হাল। তামিম ইকবাল খান পাচ্ছেন এর স্বীকৃতিও।
প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে বেগম জিয়া স্মৃতি স্বর্ণপদক পেতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। এই পদকের নামকরণ করা হয়েছে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক- ২০২৬। শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা গেছে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্মরণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি-ইনক এই স্বর্ণপদক চালু করেছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
তামিম ছাড়াও গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ এই পদক পাবেন। এই তালিকায় আছেন আরও এক সাবেক অধিনায়ক- সাবেক গোলরক্ষক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া পুরস্কার প্রাপ্তদের তালিকায় রয়েছেন বিএনপি মহাসচিব এবং বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন; প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ও ইসমাইল জবিউল্লাহ।
এছাড়াও এই তালিকায় রয়েছেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, মায়ের ডাক সংগঠনের সানজিদা ইসলাম তুলী, সাহিত্যিক ড. মাহবুব হাসান, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















