সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির পরিচালক হলেন তামিম

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির পরিচালক হলেন তামিম

সর্বাধিক ভোটে পরিচালক হলেন তামিম ইকবাল।

সাজানো নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির পরিচালক হলেন তামিম ইকবাল। বড় ব্যবধানে হারলেন মিতু-আমজাদরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ (৭ জুন)। মিরপুর শেরেবাংলায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ।

এদিন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোট দিয়েছেন ভোটারর। যেখানে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম, হারলেন মিতু-আমজাদরা।

বিকেল চারটায় ভোট শেষ হওয়ার পরে ফল গননা শেষ হয় সন্ধ্যায় ছয়টায়। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।

যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। বিকেল চারটায় ভোট শেষ হওয়ার পরে ফল গননা শেষ হয় সন্ধ্যায় ছয়টায়। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। ঢাকার ক্লাব থেকে নির্বাচনে ১২ পদের জন্য ১৬ জন নির্বাচনে অংশ নেন।

ক্যাটাগরি ২ (১২ জন)

সেখানে-তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন (ওল্ডডিওএইচএস), ফাহিম সিনহা ৬৬ ভোট (আবাহনী), মাসুদুজ্জামান ৭০ ভোট (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ ৭২ ভোট (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু ৭২ ভোট (এক্সিয়ম ক্রিকেটার্স)

মীর্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম ৬৬ ভোট (মেরিনার্স ইয়াংস), সাকিফ আহমেদ সালাম ৬৫ ভোট (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী ৬৪ ভোট (শাইনপুকুর), , অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম ৪১ ভোট (ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ৬৮(ধানমন্ডি ,স্পোর্টস ক্লাব)।

নির্বাচনে হেরেছে যারা। সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু ৪০ ভোট (তেজগাঁ ক্রিকেট একাডেমি),ফায়াজুর রহমান মিতু ২৩ ভোট (উত্তরা ক্রিকেট ক্লাব),আমজাদ হোসেন ৩২ ভোট (ট্রাই স্টেট ক্রিকেটার্স),মেজর ইমরোজ ২০ ভোট (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব),।


ক্যাটাগরি ১ (১০ জন)-
ঢাকা বিভাগ (২)- সাইদ বিন জামান সৌরভ, এস.এম আব্দুল্লাহ আল ফুয়াদ
সিলেট বিভাগ (১)- আব্দুল কাইয়ুম চৌধুরী
চট্টগ্রাম বিভাগ (২)- মিনহাজুল আবেদীন নান্নু, মঈন উদ্দিন চৌধুরী কামরু
খুলনা বিভাগ (২)- শান্তনু ইসলাম সুমিত, শফিকুল আলম
বরিশাল বিভাগ (১)- মিজানুর রহমান
রাজশাহী বিভাগ (১)- মীর শাকরুল আলম সীমান্ত
রংপুর বিভাগ (১)- মির্জা ফয়সল আমীন।

ক্যাটাগরি ৩ (১ জন ) – সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর

Exit mobile version