পদত্যাগ না করেই তামিম নির্বাচন করবেন

নতুন তিন সিদ্ধান্ত

পদত্যাগ না করেই তামিম নির্বাচন করবেন

পদত্যাগ না করেই তামিম নির্বাচন করবেন, ছবি : বিসিবি

গুঞ্জন থাকলেও পদত্যাগ না করেই তামিম নির্বাচন করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর নানা উদ্যোগ নিয়েছেন, নতুন করে বৃহস্পতিবার আরো তিনটি সিদ্ধান্তের কথা জানিয়ে সংবাদ সম্মেলনে বিসিবি নির্বাচন নিয়ে কথা বলেন তিনি।

বিসিবি নির্বাচন করা ঘোষণা দেওয়া তামিম পদত্যাগ না করেই সেটি বাস্তবায়নের পথে যাবেন।  কারণ, তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে পদত্যাগের চিন্তা করছেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেছেন অ্যাড-হক কমিটির সভাপতি। তামিম জানিয়েছেন আগামী রবিবার (৩ মে) বিসিবির বোর্ড সভা রয়েছে। সেখানে বিসিবির পরের নির্বাচনের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত হবে।

পদত্যাগ না করেই তামিম যা করবেন

এ ছাড়া আগামী নির্বাচনে অংশগ্রহণের কথা আবারও জানিয়েছেন তিনি। তবে নির্বাচনের আগে পদত্যাগের চিন্তা করেননি । জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করব। অ্যাড-হক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি।’

প্রস্তাবিত নতুন নকশা গ্যালারির, ছবি : বিসিবি

তিনি আরও বলেছেন,‘সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচনই হবে।’ এ সময় তিনি বিসিবির পরবর্তী কার্যক্রম নিয়েও বিস্তারিত কথা বলেছেন।

বিসিবির অ্যাড-হক কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক উদ্যোগ নিচ্ছেন তামিম ইকবাল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন তিন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। দর্শকদের কথা চিন্তা করে এবং পরিবেশ রক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ে মিরপুর স্টেডিয়ামের ছাউনির ওপর সোলার সিস্টেম স্থাপনের কথা ভাবছে বিসিবি। বিষয়টি প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে বলে নিশ্চিত করেছেন তামিম ইকবাল।

এ ছাড়া নতুন করে যেখানে গ্যালারির ছাদ নেই সেখানে শেড বসানোর কথা জানিয়ে তামিম বলেন, ‘আমাদের স্টেডিয়ামের বিশেষ করে যেখানে স্কোরবোর্ড আছে সেখানে কোনো শেড নেই। প্রতিটা খেলায় যদি দেখেন এখানে টিকিটের দাম থাকে কম, এখানেই সবচেয়ে বেশি দর্শক আসে। এই গরমে তারা প্রচণ্ড কষ্ট পায়। আমরা সবাই রাজি হয়েছি কেনোপি সেটআপ করে দেব প্রায় ২৭ হাজার স্কয়ার ফিটের মতো।’

এদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম এবং সেকেন্ড একাদশ গঠনের কথা জানিয়ে তামিম বলেন, ‘আপনারা যদি বাংলাদেশের ক্রিকেটের ডিজাইনটা দেখেন, তবে দেখবেন নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়দের জন্যই আমাদের বেশিরভাগ ক্রিকেট। যারা জাতীয় দলে খেলে তারাই বিপিএল, বিসিএল, এনসিএল, এনসিএল টি-টোয়েন্টিতে খেলে। একটা নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়রা ৫-৬টা টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে।’

তিনি বলে যাচ্ছিলেন,‘কিন্তু যারা তৃতীয়, দ্বিতীয় বা প্রথম বিভাগ খেলে তাদের জন্য লিগ ছাড়া আর কোনো খেলা নাই। এই কারণ আমাদের ক্রিকেটীয় ইতিহাসে এমন কাহিনী খুব নেই যে দ্বিতীয় বা তৃতীয় বিভাগ থেকে জাতীয় দলে আসছে। কারণ আমরা ওই প্লাটফর্মটা কোনো সময়ই তৈরি করে দিতে পারিনি।’

Exit mobile version