ইউএস ওপেনের শেষ ষোলতে বর্তমান চ্যাম্পিয়ন সাবালেঙ্কা ও আলকারাজ

নিউইয়র্কে ইউএস ওপেনের জমজমাট লড়াইয়ে দারুণ ছন্দে এগিয়ে চলেছেন বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা ও কার্লোস আলকারাজ। শুক্রবার তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়ে দুজনই জায়গা করে নিয়েছেন শেষ ষোলোতে।

বেলারুশের সাবালেঙ্কা উজবেকিস্তানের কামিলা রাখিমোভাকে সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন। ম্যাচে ১০টি এস মেরেছেন তিনি এবং একবারও ব্রেক পয়েন্টের মুখোমুখি হননি। টুর্নামেন্ট শুরুর আগে ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও নিউইয়র্কে এসে দারুণ ছন্দে ফিরেছেন দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

আরিনা সাবালেঙ্কা

ম্যাচে সাবালেঙ্কার সবচেয়ে বড় অস্বস্তি অবশ্য প্রতিপক্ষ নয়, কোর্টে ভেসে আসা গাঁজার তীব্র গন্ধ। এ নিয়ে চেয়ার আম্পায়ারের কাছে অভিযোগও করেন তিনি।

শেষ ষোলোতে সাবালেঙ্কার প্রতিপক্ষ ঘরের মেয়ে টেলর টাউনসেন্ড।

অন্যদিকে দীর্ঘ চোটের বিরতির পর ইউএস ওপেনে দুর্দান্তভাবে ফিরেছেন আলকারাজ। চীনের উ ইয়িবিংকে ৬-৩, ৬-৪, ৬-১ গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা। ম্যাচ শেষে আলকারাজ জানান, শারীরিকভাবে নিজেকে যতটা দুর্বল ভাবছিলেন, বাস্তবে তার চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন।

কার্লোস আলকারাজ

চতুর্থ রাউন্ডে আলকারাজের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টমি পল। কাজাখস্তানের আলেকজান্ডার বুবলিককে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে শেষ ষোলোতে উঠেছেন তিনি।

এদিকে সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভও দুর্দান্ত ছন্দে রয়েছেন। ফ্রান্সের আর্থার রিন্ডারকনেখটকে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে কোনো সেট না হেরেই শেষ ষোলো নিশ্চিত করেছেন রাশিয়ান তারকা।

নারী এককে জয় পেয়েছেন জেসিকা পেগুলাও। ২০২১ সালের ফাইনালিস্ট লেইলা ফার্নান্দেজের বিপক্ষে প্রথম সেটে ১-৬ গেমে হেরে গেলেও পরের দুই সেট ৬-৪, ৬-৩ ব্যবধানে জিতে ম্যাচ বের করে নেন পেগুলা। ২০২৪ সালের রানার্সআপ পেগুলার সামনে এখন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠার সুযোগও রয়েছে।

এদিকে ইউক্রেনের ১১তম বাছাই মার্তা কোস্তিউক ৬-৩, ৬-২ গেমে একাতেরিনা আলেকজান্দ্রোভাকে হারিয়েছেন।

শুক্রবার রাতের সেশনে ইউএস ওপেনে আবারও একসঙ্গে কোর্টে নামছেন টেনিসের কিংবদন্তি দুই বোন সেরেনাভেনাস উইলিয়ামস। ২০২২ সালের পর ফের একসঙ্গে ইউএস ওপেনে খেলবেন তারা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles