তৃতীয় দিন সকালে বোলারদের দাপট

তৃতীয় দিন সকালে বোলারদের দাপট

মিরপুরে টাইগার বোলারদের দাপট!

তৃতীয় দিন সকালে বোলারদের দাপট । বড় লক্ষ্য নিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নেন আজান। কিন্তু এরপরই বল হাতে জ্বলে উঠেন বাংলাদেশের বোলাররা। লাঞ্চের আগেই পাকিস্তানের চার উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রোববার তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৫১ রান।

সালমান আগা ১২ ও মোহাম্মদ রিজওয়ান ৮ রান নিয়ে ক্রিজে আছেন।

এর আগে টেস্টের দ্বিতীয় দিন মিরপুরে দাপট দেখিয়েছে সফরকারীরা। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের চেয়ে ২৩৪ রানে পিছিয়ে থেকে সকালে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। আজান ৮৫ নিয়ে ব্যাটিংয়ে নেমে অভিষেক টেস্টে সেঞ্চুরি তুলে নেন।

তবে সেঞ্চুরির পর তাসকিনের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে ১৬৫ বলে ১০৩ রান করেন তিনি। আব্দুল্লাহ ৩৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন। এরপর ব্যাটিংয়ে নেমে অধিনায়ক শান মাসুদ দলীয় ২২৬ রানের মাথায় তাসকিনের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

এরপর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন মিরাজ। মাসুদ শাকিল শূণ্য ও রানে বিদায় নেন তিনি। আব্দুল্লাহ ফজল ৬০ রান করে মিরাজের বলে বিদায় নেন।

দ্বিতীয় দিন সংগ্রহ ছিল ৪৬ ওভারে এক উইকেট হারিয়ে ১৭৯ রান। এর আগে মিরপুরে প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া মুমিনুলের ৯১ ও মুশফিকের ৭১ রানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৪১৩ রানের বিশাল সংগ্রহ পায় টাইগাররা।

Exit mobile version