বাংলাদেশকে যে স্বপ্ন দেখাচ্ছেন নতুন কোচ থমাস ডুলি। বিশ্বকাপ আসে বিশ্বকাপ যায়! তবুও বাংলাদেশের স্বপ্ন পুরোণ হয় না। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশকে ফিফা র্যাঙ্কিংয়ের দেড়শোর মধ্যে তুলতে চান থমাস ডুলি।
শুক্রবার ঢাকায় পা রেখে নিজের লক্ষ্যের কথা জানান জার্মান বংশোদ্ভূত সাবেক মার্কিন অধিনায়ক। বাস্তবসম্মত পরিকল্পনায় দলকে খেলাতে চান শৈল্পিক ফুটবল। দুই বছরের মেয়াদে দায়িত্ব নিয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান সাবেক এই মার্কিন ফুটবলার।
বাফুফের কোচ নিয়োগের পুরো প্রক্রিয়া যেন মঞ্চায়ন হলো বিএসপির স্পোর্টস অ্যাওয়ার্ডে। বাফুফে সভাপতি বার বার ডেকেও হামজাদের কোচ হতে কাউকে রাজি করাতে পারছেন না। অবশেষে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলেন বাফুফের নবনিযুক্ত কোচ। সকালে ঢাকায় এসে বিকেলে গণমাধ্যমের সামনে হাজির লাল-সবুজের নবনিযুক্ত কোচ থমাস ডুলি। তাতেই কোচ নিয়ে ফুটবল সমর্থকদের অপেক্ষার প্রহর শেষ হলো।
এছাড়া এশিয়ান অঞ্চলে লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা আছে জার্মান বংশদ্ভূত মার্কিন এই কোচের। এশিয়ান কালচারের প্রতি টান থেকেই গায়ানা জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে লাল-লাল-সবুজের দায়িত্ব নিয়েছেন বলে জানান তিনি।
থমাস ডুলি বলেন, ‘আমি এশিয়াকে ভালোবাসি। আবারও এখানে কাজ করতে চেয়েছিলাম। সুযোগ পেয়েছি, তাই বাংলাদেশের কোচের দায়িত্ব নিলাম। এখানে ফুটবল নিয়ে অনেক আবেগ কাজ করে সমর্থকদের মাঝে। আমার বাংলাদেশ সম্পর্কে ধারণা আছে।’
দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্য ও উদ্দ্যেশের কথা সাফ জানিয়ে দিয়েছেন থমাস ডুলি। লাল-সবুজদের র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চান মার্কিন কোচ। হামজা-শমিতদের নিয়ে আসতে চান ফিফা ১৫০-১৬০ ফিফা র্যাংকিংয়ের মধ্যে।
ডুলি বলেন, ‘আমার লক্ষ্য বাংলাদেশকে র্যাঙ্কিংয়ের ১৫০-১৬০ এর মধ্যে নিয়ে আসা। এটি রাতারাতি ঘটবে না। এটি একটি প্রক্রিয়া। আগামীকালের মধ্যে না হলেও হয়তো এক বছরের মধ্যে ১৬০ এর নিচে নিয়ে আসা সম্ভব।’
বাংলাদেশের কোচের দায়িত্বের সঙ্গে চাপটাও যে পাহাড়সম তা ঠিকই জানা মার্কিন কোচের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের আশা-প্রত্যাশা নিয়েও কথা বলেন ডুলি।
তিনি বলেন, ‘আমি এটার জন্য প্রস্তুতি। আমি জার্মানি থেকে এসেছি এবং জার্মানিতেও একই অবস্থা। আমার মনে হয় বাংলাদেশে হয়তো আমার মতো ১০ লাখ কোচ আছেন। তারা সবাই ফুটবল বোঝেন এবং এটি ভালো। এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। আমি সব সময় আমার খেলোয়াড় ও ফেডারেশনকে বলি, লক্ষ্য যদি বাস্তবসম্মত হয়, তাহলে আমরা যেকোনো কিছু অর্জন করতে পারি। আমরা গত ২৩ বছরে যা জিতিনি, এখন সময় এসেছে তা জয়ের।’
আগামী ৫ জুন সান-মারিনোর বিপক্ষ্যে আওয়ে দিয়ে নিজের প্রথম এসাইনমেন্ট শুরু করবেন ডুলি।
