জিতলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও টাইগারদের

জিতলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও টাইগারদের

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটারকে আউট করে বাংলাদেশের উল্লাস।

বিশ্বকাপ ফুটবলের মহাজজ্ঞ শুরু হচ্ছে আজ। বিশ্বের ফুটবল প্রেমীরা এক মাসেরও বেশি সময় সেদিকে বুদ হয়ে থাকবেন। বাংলাদেশের খেলোয়াড় প্রেমীরা তার বাইরে থাকছেন না। তবে ফুটবলের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের ক্রিকেটের দিকেও মনোযোগী হতে হচ্ছে। কেননা আজ বাংলাদেশের ক্রিকেটে আরও একটা মাইলফলকের হাতছানি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ কাজে লাগানোর হাতছানি। জিতলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও টাইগারদের । বেলা ১১টায় মিরপুরে শুরু হবে ম্যাচটি।

গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে মিরপুরে। প্রথম ম্যাচে জয়ের মাঝ দিয়ে বাংলাদেশ সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে গেছে। আজ জয় পেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে মেতে উঠবে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজ নতুন ঘটনা নয়

বাংলাদেশের জন্য ওয়ানডে সিরিজ জয় এখন আর বিশেষ কোনো ঘটনা নয়। টানা তিন সিরিজ জয়ের জ্বলজ্বলে স্মৃতি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করছে টাইগাররা। এ সিরিজে মাঠে নামার আগে টাইগারদের কাছে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ড। ২০১৫ সালের বিশ্বকাপের পর ক্রিকেটের এই সংস্করণে প্রায় সব দেশকেই হারিয়েছে বাংলাদেশ। তবে টেস্ট খেলুড়ে দেশ গুলোর মধ্যে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো সিরিজ জয় করা হয়নি বাংলাদেশের। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজ জয়ের হাতছানি। জিতলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও টাইগারদের , আজ ব্যর্থ হলেও সুযোগ যে শেষ হয়ে যাবে তা নয়, আর একটা ম্যাচ থাকবে।

অজিদের বিপক্ষে ম্যাচসেরা পারফরম্যান্স মোসাদ্দেকের।

ঘরের মাঠে বাংলাদেশকে হারানো যে কোনো দলের জন্য এখন কঠিন। গত তিন সিরিজে তা ভালো ভাবেই টের পেয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ড। এখন পাচ্ছে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ শেষ হয়নি। বাংলাদেশের ৮ উইকেটে করা ২৮৪ রানের জবাবে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সফরকারী দল ৯ উইকেট হারিয়ে ১৯১ রান পর্যন্ত যেতে পেরেছিল। ডিএলএস পদ্ধতি বাংলাদেশ ৮৬ রানে ম্যাচ জয় করে।

ব্যর্থতার ঘেরাটোপে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ব্যাটিংয়ে শুরুর সময়ে কিছুটা ভালো করলেও পরে ভেঙ্গে পড়েছে। ফিল্ডিংয়ে যাচ্ছেতাই অবস্থা। প্রথম ওয়ানডেতে চারটি ক্যাচ ফেলেছে। ফলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং উভয় বিভাগে নিয়ে দুঃশ্চিন্তায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের অবশ্য আপাতত দুঃশ্চিন্তা করার মতো কিছু নেই। বরং চার বছর পর দলে ফিরে মোসাদ্দেক হোসেনের পারফরম্যান্সে নির্বাচকরা দুঃশ্চিন্তায়। কাকে রেখে কাকে বাদ দেবেন। নাহিদ রানার গতিও অস্ট্রেলিয়ার জন্য দুঃশ্চিন্তার কারণ।

Exit mobile version