জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

মিরাজ

জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টাইগাররা। ঘরের মাঠে সবশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছেন মেহেদী হাসান মিরাজের দল। একই দল নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে আজ থেকে ওয়ানডে সিরিজ শুরু করছে টাইগাররা।

একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভবনা নেই! আগামী ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে কিউইদের বিপক্ষে জয় নিয়ে সিরি শুরু চায় স্বাগতিকরা। গতকাল বৃহস্পতিবার মিরপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক এমনটাই জানিয়েছেন। মিরাজ বলেন,‘ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব জয় দিয়ে শুরু করার জন্য।’

নিজেদের প্রস্তুতি নিয়ে খুশ অধিনায়ক মিরাজ।, গত তিন সপ্তাহ ধরে অনুশীলন করছি। সবাই ভালো খেলার জন্য প্রস্তুত। তবে নিউজিল্যান্ড দলটাকে নিয়ে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে জেতার। আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক একটা বড় পাওয়া হবে। যেহেতু আমাদের র‌্যাংকিংয়ের একটা বিষয় আছে তাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটা।’

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন মিরাজ। বিশ্বকাপ ও নিজের পরিকল্পনা নিয়ে বলেন,‘ লম্বা সময়ে জন্য একজন ক্যাপ্টেন থাকলে টিমকে খুব ভালো ভাবে বন্ডিং করতে পারে। বিসিবি আমাকে যে দায়িত্ব নিয়েছে, আমার কাছে মনে হয় এটা একটা পজেটিভ দিক এবং আমি খুব ভালো প্ল্যানিং করতে পারব প্রত্যেকটা সিরিজ নিয়ে।

এছাড়া কোন কন্ডিশনে আমরা খেলব এবং প্লেয়াররাও একটা মেন্টাল ভাবে ফ্রি থাকবে যে আসলে আমরা কার অধীনে খেলব। ২৭ বিশ্বকাপ অবশ্যই একটা প্রসেসের ব্যাপার। সিরিজ ওয়াইজভাবে ভালো খেলতে হবে। শেষ দুইটা সিরিজ আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি। এই সিরিজ জয় নিয়ে প্লেয়াররাও অনেক আত্মোবিশ্বাসী।’

গরমে দিনের বেলায় ওয়ানডে সিরিজ নিয়ে মিরাজ বলেন,‘ প্রথমবার সকাল ১১টায় ওয়ানডে ম্যাচ খেলতে নামবো এটা নিয়ে কোন সমস্যা হবে না। আমরা এভাবেই নিজেদের প্রস্তুত করছি। আজকের আবহাওয়া বেশ গরম। এখানে খেলতে আমাদের কোন সমস্যা হবে না।

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের প্রথম ওয়ানডে ম্যাচটি শুক্রবার সকার ১১টায় শুরু হবে।

Exit mobile version