প্যারাগুয়েকে ৪-১ গোলে হারালো যুক্তরাষ্ট্র

গোলের পর যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা

দূর্দান্ত সূচনা বলা যায় যুক্তরাষ্ট্রের। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা উড়িয়ে দিয়েছে প্যারাগুয়েকে। লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ম্যাচে তারা গোলে ৪-১ গোলে জয় পেয়েছে। বিরতির আগে দলটি ৩-০ গোলে এগিয়ে ছিল।

এবারের বিশ্বকাপের আয়োজন একটু ভিন্নভাবে। তিনটি ভিন্ন যৌথভাবে আয়োজন করছে ২০২৬ বিশ্বকাপ। আগেই অপর দুই আয়োজক দেশ মেক্সিকো ও কানাডায় খেলা গড়িয়েছে। সর্বশেষে শুরু হয় যুক্তরাষ্ট্রে। মেক্সিকো নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা হারিয়ে বিশ্বকাপ মিশনে শুভ সূচনা করে। কানাডা অবশ্য জয় পায়নি, তবে বিশ্বকাপ আসরে প্রথম পয়েন্ট পাওয়ার কীর্তি গড়েছে। আর সর্বশেষ যুক্তরাষ্ট্র করেছে উড়ন্ত সূচনা।

আত্মঘাতি গোল

দূর্ভাগ্য প্যারাগুয়ের। আত্মঘাতি গোল হজমের মাঝ দিয়ে শুরু হলো তাদের বিশ্বকাপ মিশন। উদ্বোধনী অনুষ্ঠান শেষ, খেলা শুরুর জন্য রেফারির বাঁশি। উভয় পক্ষের সমর্থকরা নিজ নিজদ খেলোয়াড়দের উজ্জ্বীবিত করতে ব্যস্ত। এমন সময় থমকে গেলেন প্যারাগুয়ের সমর্থকরা। নিজ দলের খেলোয়াড় যে নিজেদের জালে বল জড়িয়ে দিয়েছেন। মাত্র সপ্তম মিনিটে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে প্যারাগুয়ে।

যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের উৎসব

বিরতির বাঁশি বাজার আগেই যুক্তরাষ্ট্রে ম্যাচ জয়ের কাজটি সেরে নেয়। একে একে আরও দুইবার প্যারাগুয়ের জালে বল ফেলে তারা। দুটো গোলই করেন ফোলারিন বালোগুন। ৩১ মিনিটে নিজের প্রথম গোল করার পর প্রথমার্ধের ইনজুরি সময়ে তিনি যুক্তরাষ্ট্রের সমর্থকদের তৃতীয়বারের মতো আনন্দে মেতে ওঠার সুযোগ করে দেন। ম্যাচের শেষ সময়ে স্কোরশিটে নাম লেখান যুক্তরাষ্ট্রের জিওভান্নি রেনা।

প্যারাগুয়ের গোল

প্যারাগুয়ের সমর্থকরাও আনন্দে মেতেছে। তবে মাত্র একবারের জন্য। ৭৩ মিনিটে মাউরিসিও গোল করেন। এই একবারই তারা গোলের দেখা পায়। ফলে হার নিয়ে মাঠ ছড়াতে হয়েছে দক্ষিণ আমেরিকা থেকে প্রতিনিধিত্বকারী দলটিকে। অন্যদিকে উত্তর আমেরিকার দলটি জয়ের ফলে দ্বিতীয় রাউন্ডের দিকে এক পা এগিয়ে গেল। উভয় দল গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও তুরস্কের বিপক্ষে খেলবে।

বিশ্বকাপে এটা ছিল যুক্তরাষ্ট্রে ও প্যারাগুয়ের দ্বিতীয় মোকাবেলা। প্রথমবার তারা মুখোমুখি হয়েছিল প্রথম বিশ্বকাপে। গ্রুপ পর্বের খেলায় প্যারাগুয়েকে ৩-০ গোলে হারিয়েছিল। পাতেনাউদে করেছিলেন গোল তিনটি। বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক ছিল এটি।

এ জয়ের ফলে প্রথম ম্যাচ শেষে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের নেতৃত্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩। প্যারাগুয়ের শূন্য। গ্রুপের অপর দুই দল অস্ট্রেলিয়া ও তুরস্কের পয়েন্টের ভান্ডার এখনো শূন্য। তারা প্রথম ম্যাচে মাঠে নামার অপেক্ষায় রয়েছে।

Exit mobile version