যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া – প্রথমার্ধ অ্যানালাইসিস

যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া হাফ টাইম অ্যানালাইসিস

যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া হাফ টাইম অ্যানালাইসিস

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর এই ম্যাচে প্রথমার্ধ শেষে যুক্তরাষ্ট্র ২-০ গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পষ্ট আধিপত্য দেখিয়েছে। স্কোরলাইন যেমন যুক্তরাষ্ট্র এর পক্ষে, ম্যাচের পরিসংখ্যানও ঠিক একই গল্প বলছে। প্রথম ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্র শুধু গোলেই এগিয়ে যায়নি, বরং খেলার গতি, বলের দখল, আক্রমণের ধার এবং মাঝমাঠের নিয়ন্ত্রণেও অস্ট্রেলিয়াকে বেশ পিছনে ফেলে দিয়েছে। আসুন দেখে নেওয়া যাক , যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া – প্রথমার্ধ অ্যানালাইসিস ।

সবচেয়ে বড় পার্থক্য দেখা গেছে বল দখলের নিয়ন্ত্রণ এ। যুক্তরাষ্ট্রের বল দখল ছিল ৬১%, যেখানে অস্ট্রেলিয়ার ছিল মাত্র ৩০%। বাকি ৯% সময় বল ছিল , লড়াই অবস্থায়। এই সংখ্যাটা বোঝায়, যুক্তরাষ্ট্র শুধু বল রেখেছে তা নয়, তারা ম্যাচের টেম্পোও নিজেদের মতো করে চালিয়েছে। মাঝমাঠে দ্রুত পাসিং, উইং দিয়ে আক্রমণ এবং দ্বিতীয় বল জেতার জায়গায় যুক্তরাষ্ট্র অনেক বেশি সংগঠিত ছিল।

আক্রমণভাগেও দুই দলের পার্থক্য পরিষ্কার। যুক্তরাষ্ট্র প্রথমার্ধে ৯টি গোলের প্রচেষ্টা নিয়েছে, অস্ট্রেলিয়া নিতে পেরেছে মাত্র ২টি। অন টার্গেট শটে যুক্তরাষ্ট্র এগিয়ে ২-১ ব্যবধানে। যদিও অন টার্গেট শটের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু যুক্তরাষ্ট্র এর আক্রমণ ছিল বেশি ধারাবাহিক এবং পরিকল্পিত। সেটার প্রমাণ xG-Expected Goals তেও দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের xG ছিল ১.১৪ , যেখানে অস্ট্রেলিয়ার xG মাত্র ০.০৮। অর্থাৎ অস্ট্রেলিয়া গোল করার মতো পরিষ্কার সুযোগ প্রায় তৈরি করতেই পারেনি।

২৬৫টি পাস সম্পন্ন

পাসিংয়েও যুক্তরাষ্ট্র বিশাল ব্যবধানে এগিয়ে। যুক্তরাষ্ট্র প্রথমার্ধে ২৬৫টি পাস সম্পন্ন করেছে, অস্ট্রেলিয়া করেছে মাত্র ৮৪টি। এই ব্যবধান দেখায়, অস্ট্রেলিয়া বল ধরে রেখে আক্রমণ গড়তে পারেনি। তারা বেশিরভাগ সময় ডিফেন্সিভ অবস্থায় ছিল এবং প্রেসার থেকে বের হতে লম্বা বল বা তাড়াহুড়ো পাসের ওপর নির্ভর করেছে।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো , বল পুনরুদ্ধারের সময়। যুক্তরাষ্ট্র বল হারানোর পর গড়ে ১২ সেকেন্ডে বল পুনরুদ্ধার করেছে, আর অস্ট্রেলিয়ার সময় লেগেছে ২৩ সেকেন্ড। এই জায়গাটাই ম্যাচের সবচেয়ে বড় ট্যাকটিক্যাল পার্থক্য। যুক্তরাষ্ট্র দ্রুত বল ফিরে পেয়ে অস্ট্রেলিয়াকে স্বাভাবিক ছন্দে ফিরতে দেয়নি।

প্রথমার্ধ শেষে বলা যায়, যুক্তরাষ্ট্র ম্যাচটি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। অস্ট্রেলিয়ার জন্য দ্বিতীয়ার্ধে সবচেয়ে জরুরি হবে মাঝমাঠে চাপ কমানো, পাসিং আরও পরিষ্কার করা এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে কার্যকর হওয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি একই চাপ সৃষ্টির তীব্রতা ধরে রাখতে পারে, তাহলে এই ২-০ লিড আরও বড় ব্যবধানে রূপ নিতে পারে।

Exit mobile version