দূর্দান্ত জয়ে ফাইনালে ভিএফবি স্টুটগার্ট

জার্মান কাপ

গোলের পর টিয়াগো টমাস

দূর্দান্ত এক জয়ে জার্মান কাপের ফাইনালে উঠেছে ভিএফবি স্টুটগার্ট। বৃহষ্পতিবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ের খেলায় তারা এসসি ফ্রেইবার্গকে ২-১ গোলে হারায়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।

শিরোপা নির্ধারণী লড়াইয়ে স্টুটগার্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে। আগের দিন বায়ার্ন মিউনিখ ২-০ গোলে বেয়ার লেভারকুজেনকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে। ২০২০ সালের পর এই প্রথম বায়ার্ন মিউনিখ জার্মান কাপের ফাইনালে উঠলো। আগামী ২৩ মে ফাইনাল অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ ফাইনাল

জার্মান কাপের ফাইনাল বায়ার্ন মিউনিখের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরই মধ্যে দলটি ঘরোয়া শিরোপা জয় নিশ্চিত করেছে। এখন জার্মান কাপ জয় করলে ডাবল অর্জন হবে। শুধু তাই নয়, ট্রেবল জয়ের পথটাও অনেকটা মসৃণ হয়ে যাবে। তাদের সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি। এরই মধ্যে দলটি সেমিফাইনালে পৌঁছেছে। সেমিতে তারা প্যারিস সেন্ত জার্মেইয়ের মুখোমুখি হবে। ২৮ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগ মাঠে গড়াবে। ৬ মে ফিরতি লেগের ম্যাচ মাঠে গড়াবে।

জয়ের পর স্টুটগার্টের সমর্থকরা

দ্বিতীয় শিরোপার হাতছানি

ভিএফবি স্টুটগার্টের সামনে এখন টানা দ্বিতীয় শিরোপ জয়ের হাতছানি। গত মৌসুমে তারা শিরোপা জয় করে। দীর্ঘ ২৭ বছর পর তারা ক্লাব ইতিহাসে চতুর্থবারের মতো শিরোপা জয় করে। অন্যদিকে বায়ার্ন মিউনিখের রয়েছে রেকর্ড সংখ্যক শিরোপা। ২০ বার তারা জার্মান কাপ জয় করেছে। স্বাভাবিকভাবেই স্টুটগার্টের জন্য এটা কঠিন এক পরীক্ষা। গত মৌসুমে তারা তৃতীয় সারির দলকে হারিয়েছিল।

স্টুটগার্টের দারুণ এক জয়

স্টুটগার্টের জন্য এটা ছিল দারুণ এক জয়। উভয় দলের সমর্থকরা যখন টাইব্রেকারের জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই টিয়াগো টমাস ফ্রেইবার্গ সমর্থকদের স্তদ্ধ করে দেন। আনন্দে ভাসিয়ে দেন স্টুটগার্ট সমর্থকদের। ১১৯তম মিনিটে তিনি জয়সূচক গোলটি করেন। এর আগে ফাইনালের পথে ছিল ফ্রেইবার্গ। তেমনই সম্ভাবনা তারা তৈরি করেছিল ম্যাচের ২৬তম মিনিটে গোল করে। ম্যাক্সিমিলিয়ান ইজেসটিয়েন ২৮ মিনিটে গোল করে ফ্রেইবুর্গকে এগিয়ে নিয়েছিলেন। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের অনেকটা সময় আর কোনো গোল না হওয়ায় স্টুটগার্টের সমর্থকদের হতাশার শেষ ছিল না। শেষ পর্যন্ত ৭০ মিনিটের সময় ডেনিজ উনডাভ গোল করে স্টুটগার্ট সমর্থকদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন। তারপর ইতিহাস গড়েন টিয়াগো টমাস। একেবারে অন্তিম মুহুর্তে গোল করে দলকে ফাইনালে পৌঁছে দেন তিনি।

Exit mobile version