যে কারণে নরওয়ের বিপক্ষে জয়হীন ব্রাজিল

যে কারণে নরওয়ের বিপক্ষে জয়হীন ব্রাজিল

যে কারণে নরওয়ের বিপক্ষে জয়হীন ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এবার ইতিহাস বদলের কঠিন পরীক্ষা। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ইউরোপের শক্তিশালী দল নরওয়ে-যে দলের বিপক্ষে এখন পর্যন্ত একবারও জয়ের স্বাদ পায়নি সেলেসাওরা।

অতীতের পরিসংখ্যান, বর্তমান ফর্ম এবং দুই দলের তারকাবহুল স্কোয়াড মিলিয়ে ম্যাচটি হয়ে উঠেছে শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় লড়াই। শেষ বত্রিশে জাপানকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় ব্রাজিল। অন্যদিকে একই ব্যবধানে আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করে নরওয়ে।

আগামী ৫ জুলাই দিবাগত বাংলাদেশ সময় রাত ২টায় দুই দল মুখোমুখি হবে শেষ ১৬তে ওঠার লড়াইয়ে। গজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও ইতিহাস বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে।

এর মধ্যে দুটি ম্যাচ জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ, স্ক্যান্ডিনেভিয়ান দলটির বিপক্ষে এখনো জয়হীন ব্রাজিল। দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৮৮ সালের একটি প্রীতি ম্যাচে, যা ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ১৯৯৭ সালে আবারও প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে ৪-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে চমক দেখায় নরওয়ে।

সবচেয়ে স্মরণীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে। সেই ম্যাচে শেষ মুহূর্তে কিয়েতিল রেকদালের পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল নরওয়ে। এরপর ২০০৬ সালে সর্বশেষ প্রীতি ম্যাচে দুই দল ১-১ গোলে ড্র করে। দীর্ঘ ২০ বছর পর আবারও আন্তর্জাতিক মঞ্চে দেখা হচ্ছে দুই দলের।

এবারের নরওয়ে দলে সবচেয়ে বড় ভরসার নাম আর্লিং হালান্ড। আইভরি কোস্টের বিপক্ষে জয়সূচক গোল করে জাতীয় দলের হয়ে নিজের গোলসংখ্যা ৬০-এ উন্নীত করেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। তার সঙ্গে আক্রমণভাগে দুর্দান্ত ছন্দে রয়েছেন তরুণ উইঙ্গার আন্তোনিও নুসা, যিনি গতি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণে বড় হুমকি হয়ে উঠতে পারেন।

অন্যদিকে ব্রাজিলের আক্রমণভাগও কম শক্তিশালী নয়। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ম্যাথেউস কুনিয়া এবং অভিজ্ঞ নেইমারকে নিয়ে শক্তিশালী আক্রমণ সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। জাপানের বিপক্ষে নাটকীয় জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে।

তবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নরওয়ের বিপক্ষে দীর্ঘদিনের জয়খরা কাটানো। ইতিহাস বদলে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে চাইবে সেলেসাওরা, আর নরওয়ের লক্ষ্য হবে নিজেদের অপরাজিত রেকর্ড ধরে রেখে বিশ্বকাপে আরও একটি বড় অঘটনের জন্ম দেওয়া।

বিশ্ব ফুটবলপ্রেমীদের চোখ এখন এই হাইভোল্টেজ লড়াইয়ের দিকে। ইতিহাস কি বদলাবে, নাকি নরওয়ের বিপক্ষে নিজেদের আধিপত্য আরও দীর্ঘায়িত করবে স্ক্যান্ডিনেভিয়ানরা-তার উত্তর মিলবে মাঠের ৯০ মিনিটেই।

Exit mobile version