হেক্সা মিশনের শুরু
বিশ্বকাপে ব্রাজিল -মরক্কো মহারণ , হেক্সা মিশনের শুরু । ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগো, ব্রুনো গিমারায়েস ও মারকিনিয়োসদের নিয়ে গড়া দলটি কাগজে-কলমে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী স্কোয়াড। গ্রুপ ‘সি’ জয়ের সবচেয়ে বড় দাবিদারও ব্রাজিল। তবে মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া আফ্রিকার দেশটি গত কয়েক বছরে নিজেদের বিশ্বমানের দলে পরিণত করেছে। আক্রমণে হাকিম জিয়েশ, মাঝমাঠে আমির রিচার্ডসন এবং রক্ষণে অধিনায়ক আশরাফ হাকিমির নেতৃত্বে অ্যাটলাস লায়ন্সরা যে কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম।
মরক্কোর বিশ্বকাপ প্রস্তুতিতে জোড়া চোট – প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা
khela.live এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
স্বাগতিক কানাডার বিপক্ষে ১ গোলের লিড নিল বসনিয়া-হার্জেগোভিনা