নাটকীয় জয়ে বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোতে পৌঁছেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। বাংলাদেশ সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহুর্তের গোলে তারা ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে। গনসালো রামোস ৯৪ মিনিটে জয়সূচক গোল করেন।
তার আগে ৫৩ মিনিটে ইভান পেরিসিচ ক্রোয়েশিয়াকে এগিয়ে নিয়েছিলেন। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফিরিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী ৬ জুলাই পর্তুগাল কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে।
গোলের খোঁজে সময় পার
খেলার প্রথমার্ধ গোলের খোঁজেই সময় পার করে উভয় দল। তা সত্ত্বেও ক্রোয়েশিয়ার তুলনায় পুর্তগালের দাপট ছিল বেশি। তবে গোলমুখ খোলার জন্য যথেষ্ঠ ছিল না। একাধিকবার ক্রোয়েশিয়ার গোলের কাছাকাছি গিয়ে ফিরতে হয়েছে তাদের। দুই দলের দুই নামী তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লুকা মদরিচ নিজ নিজ দলের পারফরম্যান্সে প্রথমার্ধে তেমন কোনো প্রভাব রাখতে পারেননি।
বিরতির পর তুলনামুলক অনেক বেশি আক্রমণাত্মক খেলা শুরু করে ক্রোয়েশিয়া। তারই সুবাদে খেলা শুরু হতে না হতেই চমৎকার এক আক্রমণের ফসল ঘরো তালো ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় তারা। দ্রুত এক থ্রো ইন থেকে সূচনা হয়েছিল এই আক্রমণের। ইয়োসিপ স্তানিশিচের বাড়ানো বল বক্সের ভেতর দিয়ে গড়িয়ে যায় ইভান পেরিসিচের কাছে। অভিজ্ঞ এই উইঙ্গার যদিও যথেষ্ঠ সময় নিয়েছেন কিন্তু ঠিকই বাধাহীনভাবে বলকে ঠিকানায় পাঠিয়ে দেন।

রোনালদোর গোলে ফেরা
খুব বেশি সময় এ গোলের আনন্দ স্থায়ী হয়নি ক্রোয়েশিয়ার। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে খেলায় ফেরান রোনালদো। দলকে সমতায় ফেরানোর আনন্দ চওড়া হাসি হেসে উদযাপন করেন রোনালদো। সতীর্থরা তাকে অভিবাদন জানায়। চলতি বিশ্বকাপে এটা তার তৃতীয় গোল। আর বিশ্বকাপের ইতিহাসে নক আউট পর্বে পর্তুগাল যুবরাজের প্রথম গোল। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে গোল করেন তিনি। চাপের মুখেও একেবারে শান্তভাবে স্বভাবসুলভ নিখুঁত শটে গোল করেন রোনালদো। ৮১ মিনিটে তাকে তুলে নেওয়া হয়। তার পরিবর্তে মাঠে আসেন রুবেন নেভেস।
অনেক চেষ্টার ফল ছিল পর্তুগালের এই গোল। পেনাল্টির আগেই একবার ক্রোয়েশিয়ার জালে বল ফেলেছিলেন রোনালদো। কিন্তু সুক্ষ্ম থেকে সুক্ষ্মতর ব্যবধানে এগিয়ে থাকায় অফসাইডের ফাঁদে পড়ে তার গোল বাতিল হয়।
অফসাইডের কারণে ক্রোয়েশিয়ারও গোল বাতিল হয়। ৮০ মিনিটে পর্তুগালের জালে বল ফেলেছিল তারা। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। এর আগে ৭৫ মিনিটে গোল থেকে বঞ্চিত হয় ক্রোয়েশিয়া। মাতানোভিচ দারুণ শট কোনোমতে পর্তুগালের গোলরক্ষক বলে হাত ছোঁয়ান। আর তাতেই বল একটু সরে গিয়ে পোস্টে লেগে ফিরে যায়। শুধু তাই নয়, এ ঘটনার পরপরই কোভাচিচের দুর্দান্ত শট পর্তুগালের গোলরক্ষক দিয়াগো কস্তা ফিস্ট করে বল বাইরে পাঠিয়ে দেন। আর একেবারে শেষ মুহুর্তে পর্তুগালের জালে বল পাঠিয়ে গোল পায়নি, ওই অফসাইডের কারণে গোল বাতিল হয়, হৃদয় ভাঙ্গে ক্রোয়েশিয়ানদের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















