এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে জয় সূর্য উৎসর্গ করলেন পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ও তাদের পরিবারকে। পাশাপাশি সম্মান জানালেন ভারতীয় সেনাবাহিনীকে। খেলাশেষে পুরস্কার বিররণী অনুষ্ঠানে সঞ্চালক সঞ্জয় মাঞ্জরেকার জিজ্ঞাসা করেন, এই জয় কেমন লাগছে? জবাবে সূর্য বলেন, ‘এক দারুণ অনুভূতি। এই জয় ভারত ও ভারতবাসীকে দেওয়া আমার পাল্টা উপহার।’
সূর্যের সঙ্গে এই ম্যাচে ভারতের পারফরম্যান্স নিয়ে কথা বলেন মাঞ্জরেকার। তাদের কথায় স্পষ্ট, পাকিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেও ভাবেননি তারা। সবশেষে সূর্য বলেন, ‘কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভালো সুযোগ হয়তো পাবো না। পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। আমরা তাদের সমবেদনা জানাই।’
পেহেলগামে হামলার প্রতিবাদে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল ভারতীয় সেনা। এদিন সেনাবাহিনীর প্রশংসাও শোনা গেল সূর্যর কণ্ঠে। তিনি বলেন, ‘এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকেও উৎসর্গ করছি। যে সাহস ওরা দেখিয়েছে তার তুলনা নেই। আশা করছি ভবিষ্যতেও ওরা এভাবেই আমাদের অনুপ্রাণিত করবে। যখনই সুযোগ পাব দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই।’
পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক। কেন তিনি হাত মেলাননি তার ব্যাখ্যাও দিয়েছেন ম্যাচের পরে। সূর্য বলেন, “আমরা এখানে আসার সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি। আমরা জবাব দিতে চেয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















