ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন মিননিখ গোল বন্যায় ভাসিয়েছে অকল্যান্ড সিটিকে। রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে মাইকেল ওলিসে ও জামাল মুসিয়ালার হ্যাটট্রিকের সুবাদে ১০-০ গোলে জয় পেয়েছেন বায়ার্ন মিউনিখ। এছাড়া কিংসলে কোম্যান, সাচা বোয়ে ও থমাস মুলার গোল করেছেন। তাদের মধ্যে কোম্যান করেছেন জোড়া গোল।
নতুন ফরম্যাটে শুরু হওয়া বিশ্বকাপে একমাত্র অপেশাদার দল নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি। এমন একটা দল বায়ার্ন মিউনিখের সামনে পড়ে নাস্তানাবুদ হবে এটাই স্বাভাবিক, হয়েছেও তাই। বায়ার্ন গড়েছে ক্লাব বিশ্ব কাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। এর আগে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ছিল ৬-১ গোলে। ২০০২ সালে আল জাজিরা এই ব্যবধানে হারিয়েছিল আল হিলালকে।
তবে ফিফা বিশ্বকাপে কখনো এমন ঘটনা ঘটেনি। বিশ্বকাপে ১০ গোল করার রেকর্ড রয়েছে। তবে সেখানে প্রতিপক্ষ দলও গোল করেছে। ১৯৮২ সালে হাঙ্গেরি ১০-১ গোলে হারিয়েছিল এল সালভাদরকে। এছাড়া ১৯৭৪ সালে যুগোস্লাভিয়া ৯-০ গোলে জায়ারকে এবং ১৯৫৪ সালে একই ব্যবধানে হাঙ্গোরি হারিয়েছিল দক্ষিণ কোরিয়াকে।
তেরবার ওএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী অকল্যান্ড সিটি আগামী শুক্রবার বেনফিকাকে মোকাবেলা করবে। একই দিন ‘সি’ গ্রুপের খেলায় আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















