আরব আমিরাতের বিপক্ষে অঘোষিত ফাইনালে টস হেরেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।
শারজায় ম্যাচটি শুরু হবে বুধবার রাত ৯টায়। তবে ম্যাচটি বাংলাদেশের জন্য মোটেও সহজ হবে না! এ ম্যাচে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন এসেছে। একাদশ থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম ও নাহিদ রানা। তাদের জায়গায় ফিরেছেন পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী ও হাসান মাহমুদ।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর দ্বিতীয়টিতে হেরেছিল বাংলাদেশ। গত ম্যাচে শেষ সময়ের নাটকীয়তায় জিতে আরব আমিরাত ১–১ সমতায় ফিরে। ফলে সিরিজ নিশ্চিতে আজ জয়ের বিকল্প নেই লিটন-শান্তদের সামনে।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (ক্যাপ), তৌহিদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ।
আরব আমিরাতের একাদশ : মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), রাহুল চোপড়া, আসিফ খান, আলিসান শারাফু, সগীর খান, ইথান ডি’সুজা, ধ্রুব পরাশর, হায়দার আলী, মতিউল্লাহ খান ও আকিফ রাজা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















