ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আগামি ২০২৪-২৫ মৌসুমের জন্য ২৩ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে। সেই চুক্তি থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। নতুন এই চুক্তির মেয়াদ শুরু হবে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে।
দলে নিয়মিত হলেও স্টয়নিসের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না। তাই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়াটা এই অলরাউন্ডারের জন্য বড় সতর্ক বার্তা। এমনকি চুক্তি থেকে বাদ পড়েছেন স্পিনিং অলরাউন্ডার অ্যাশটন অ্যাগারও।
ক্রিকেট থেকে অবসর নেয়ায় চুক্তিতে রাখা হয়নি অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারকে। এই তিনজন ছাড়াও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ওপেনার মার্কাস হ্যারিস ও পেসার বোলার মাইকেল নেসার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন জেভিয়ার বার্টলেন। বিগ ব্যাশ মাতিয়ে ওয়ানডেতে সুযোগ করে নিয়েছেন এই তরুণ পেসার। এরপর অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টি খেলারও সুযোগ পান তিনি।
প্রথমে মূল চুক্তিতে না থাকলেও পরবর্তীতে ‘আপগ্রেড’ চুক্তিতে জায়গা পান ন্যাথান এলিস, ম্যাথু শর্ট ও অ্যারন হার্ডি। এবার অবশ্য মূল চুক্তিতেই জায়গা করে নিয়েছেন তাঁরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















