‘এসব ভন্ডামী থামালে ভালো লাগে’এমন মন্তব্য করে মাশরাফি-সাকিবকে নিয়ে পোস্ট দিয়েছেন সাংবাদিক জুলকারনাইন সায়ে। গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। তার পর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগের এমপি ও সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি লোকচক্ষুর আড়ালে থাকা মাশরাফির,‘মৃত্যুর পর তার মরদেহটি যেন নড়াইলে না নেওয়া হয়, এ ধরনের একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এবার ক্রিকেটার মাশরাফিকে নিয়ে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের পোস্ট করেছে নিজের অফিশিয়াল ফেসবুকে। তিনি লিখেন, মাশরাফি তো উছিলা মাত্র, আবেগে ভর করে নিজেদের যদি কোনোভাবে একটু আলাভোলা সাধারণের মনে ঢুকিয়ে দেয়া যায়! তাই না? মাশরাফিও আসলে একদমই সিধা একটা লোক, আন্তর্জাতিক ক্রিকেট আর নানা প্যাঁচ বুঝলেও গুম কি?
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কি? ব্যাংক লুট কিভাবে খায়? বিদেশে কি ব্যাগের ভেতর ভরে টাকা পাচার করে? এসব সে কিভাবে জানবে তাই না? ও শুধু বুঝতো-ঠাকুরমার ঝুলি’র গল্প সমগ্র।
আর কাঁকড়া নিয়ে ব্যবসা করা ভাইয়াটা? সেও একদম নিরেট ‘ভর্দ’ লোক ও খুবেই সহজ সরল। কিভাবে কর্মীদের বেতন না দিয়ে থাকা যায়। সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য ও যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে ব্ল্যাক লিস্টেড জাভেদ মতিনের সাথে মিলে দেশে সিকিউরিটি ট্রেডিং হাউজ খোলা যায়।
ম্যাচ ফিক্সিং এর ব্যাপারে কৌতুহল দেখিয়ে ব্যান হওয়া ও নানা বিষয়ে তার অগাধ আগ্রহ থাকলেও সাধারণ মানুষের লাশের কাফেলায় তার কোন আগ্রহ নেই। পয়সা দিলে হয়তো সে আপনার ভাতিজার সুন্নাতে খাৎনার অনুষ্ঠানে ঝালমুড়ির স্টল দিয়ে দাঁড়িয়ে যেতেও দ্বিধা করবে না!
সাধারণ মানুষের আবেগের নাট বল্টুর সাথে এই খেলাটা আমাদের বেশ পরিচিত। স্বজন হারানোর বেদনা-সব হারিয়েছি -নিঃস্ব আমি দেয়ার কিছু নাই -আমি তোমাদেরই মানুষ; দিনরাত এসব মন্ত্র জপ করে যাওয়া ব্যক্তিটি স্বজন হারানোর বেদনা এতটাই বুঝতেন যে হাজার হাজার মানুষকে গুম আর খুনের প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশ দিতেও সংকোচ বোধ করতেন না।
সব হারিয়েছেন যিনি, তিনি জন্মের আগেই কোন সন্তানকে এতিম করতেন না আর বছরের পর বছর দেয়ার কিছু নাই বলতে বলতে -কতিপয় বিশেষ গোষ্ঠীকে ব্ল্যাংক চেক দিয়ে ব্যাংক লুট আর অর্থ পাচারের উৎসব করার সুযোগও করে দিতেন না। আমি তোমাদের মানুষ বুলি আউড়াতে আউড়াতে সম্পূর্ণ দেশকে নিজ পিতা ও পরিবারের নামে ব্র্যান্ডিংও করতেন না।
এসব ভন্ডামী থামালে ভালো লাগে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













