সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট বলে দাপট দেখাল বাংলাদেশ। সোমবার রাতে টস হেরে ব্যাটিংয়ে নেমে তামিম-হৃদয়দ ও জাকেরদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রানে থেমেছে বাংলাদেশ।
চোটের কারণে এ ম্যাচে ছিলেন না ইমন। তার পরিবর্তে তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ৯.১ ওভারে বিনা উইকেটে ৯০ রান তোলে লিটন-তামিম। এরপর তামিম তামিম ৩৩ বলে ৮ বাউন্ডারি ও তিন ছক্কায় ৫৯ রান করে বিদায় নেন।
এরপর লিটনের সঙ্গে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে শান্ত। তবে দলীয় ১২৪ রানের মাথায় লিটন ৩২ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় ৪০ রান করে বিদায় নেন। এবার শান্তর সঙ্গে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন হৃদয়। শান্ত ১৯ বলে ২৭ রান করে বিদায় নিলে ব্যাটিংয়ে এসে তান্ডব চালায় জাকের।
মাত্র ৬ বলে এক বাউন্ডারি ও দুই ছক্কায় ১৮ রান করে বিদায় নেন। আর শেষ ব্যাটার হিসেবে হৃদয় ২৪ বলে তিন বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৫ করে ফেরেন। ১৯.১ ওভারে বাংলাদেশর দলীয় রান তখন ৫ উইকেটে ২০১ রান। কিন্তু শেষ ৫ বলে মাত্র ৪ রান তোলেন শামীম ও রিশাদ। শামীম ৫ বলে ৬ রিশাদ ২ বলে ২ করে অপরাজিত থাকেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















