চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা।
প্রথম ম্যাচেও টস জিতেছিলো সফরকারী দল। কিন্তু ওই ম্যাটে শুরুতে ব্যাটিং বেছে নেয় কুশল মেন্ডিসের দল। শুরুতে ব্যাটিং করে ৪৮ ওভার পাঁচ বলে অলআউট হওয়ার আগে ২৫৫ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
জবাবে খেলতে নেমে দলীয় ২৩ রানে ৩ উইকেট হারালেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অপরাজিত ১২২ ও মুশফিকুর রহিমের অপরাজিত ৭৩ রানের সুবাদে ছয় উইকেট ও ৩২ বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা।
প্রথম ম্যাচের অপরিবর্তীত একাদশ নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশে। অবশ্য সফরকারীরা একটি পরিবর্তন নিয়ে আজ খেলতে নামছে। মহেশ থিকশানার জায়গায় দলে এসেছেন দুনিথ ভেল্লালাগে।
বাংলাদেশ একাদশঃ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশঃ
আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















