প্যারিস সেন্ট জার্মেই, পিএসজিকে হতাশায় ডুবিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে জায়গা করে নিলো বরুশিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার রাতে পিএসজি’র মাঠে সেমিফাইনালের ফিরতি লেগে ১-০ গোলে জয় তুলে নেয় জার্মান ক্লাবটি। ম্যাচের ৫০তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ম্যাট হামেলস।
গত ২ মে সেমিফাইনালের প্রথম লেগে একই ব্যবধানে জয় পেয়েছিলো বরুশিয়া। সব মিলিয়ে ২-০ গোলের জয় নিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিলো বরুশিয়া।
আগামী মৌসুমে আর প্যারিসের ক্লাবটিতে থাকছেন না কিলিয়ান এমবাপ্পে সে বিষয়টি প্রায় নিশ্চিত। ক্লাব ছাড়ার আগে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু ফাইনালেই আর ওঠা হলো না এমবাপ্পের।
বাংলাদেশ সময় আগামী ১ জুন রাত ১টায় ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মধ্যকার বিজয়ী দল।
পিএসজি এর আগে একবারই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিলো। ২০২০ সালের ফাইনালে আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছিলো তারা।
অন্যদিকে, ১৯৯৭ সালে শিরোপা জেতা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলেছিলো ২০১৩ সালে। কিন্তু সেবার তাদের রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। ওই ফাইনালেও জয় পেয়েছিলো বায়ার্ন মিউনিখ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















