তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে স্বাগতিকদের ১৭৫ রানের টার্গেট দেয় সফরকারী শ্রীলঙ্কা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত রিশাদ হোসেনের ৩০ বলে ৫৩ ও তাসকিন আহমেদের ২১ বলে ৩১ রানে ভর করে নির্ধারিত ওভারের আগেই ১০ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১৪৬ রানে।
এদিন শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সিরিজে প্রথমবারের মতো একাদশে জায়গা পাওয়া নুয়ান থুসারা। নিজের চার ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। করেছেন হ্যাটট্রিকও।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















