কয়েক দিন আগেই বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মাঠে হার্ট অ্যাটাক করে অল্পের জন্য বেঁচে যান। এবার ভারতে মাঠে হার্ট অ্যাটাকে প্রসাদ মালগাওঙ্কর নামের এক ভারতীয় আম্পায়ারের মৃত্যু হয়েছে। খেলা চলাকালীন মাঠেই পড়ে গিয়েছিলেন ৬০ বছর বয়সী এই আম্পায়ার।
গতকাল বুধবার সুন্দর ক্রিকেট ক্লাবে হওয়া অনূর্ধ্ব-১৯ ভামা কাপের ম্যাচে দায়িত্ব পালন করছিলেন মালগাওঙ্কর। এদিন কেআরপি একাদশ ও ক্রিসেন্ট সিসি ম্যাচের ১১তম ওভারে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই মালগাওঙ্করকে নিকটবর্তী বোম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের ১১তম ওভারে দায়িত্ব পালন করতে স্কয়ার লেগে যান মালগাওঙ্কর। সেই ওভারের মাত্র দুই বলের পরেই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। ম্যাচ শুরুর আগে থেকেই তিনি অ্যাসিডিটির কথা জানিয়েছিলেন বলে জানান সহকারী আম্পায়ার পার্থমেশ আঙ্গানে।
এরপর বোম্বে হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, হাসপাতালে আনার সময় মালগাওঙ্করের রক্তচাপ, অক্সিজেন এবং নাড়ির কোনো চিহ্ন ছিল না। ইসিজি করলেও হৃৎস্পন্দন পাওয়া যায়নি। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















