অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে জিম্বাবুয়েকে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৫৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। রোববার মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান তোলে স্বাগতিকরা।
ব্যাট হাতে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ৪৪ বলে ছয় বাউন্ডারি ও এক ছক্কায় ৫৪ রান করেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৩৬ ও সাকিব আল হাসান ২১ রান করে বিদায় নেন। শেষ দিকে জাকের আলী ১১ বলে এক বাউন্ডারি ও দুই ছক্কায় অপরাজিত ২৪ রান করেন। আর সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ৪ বলে অপরাজিত ৬ রান।
মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ২ রানে ক্যাচ দেয়ার পর সৌম্য ৭ রান করে বিদায় নেন।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটয়াশ করার লক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ, শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিন। বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তানভির ইসলাম।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-০তে এগিয়ে আছে বাংলাদেশ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















