ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৬টায়। এ দিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে ব্যর্থতার ষোলকলাপূর্ণ করে চতুর্থ টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন কুমার দাস। এছাড়া অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও সাইফউদ্দিনকে বিশ্রাম দেয়া হয়েছে। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান।
চট্টগ্রামে সিরিজের প্রথম তিন ম্যাচ যথাক্রমে ৮ উইকেটে, ৬ উইকেটে এবং ৯ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














