স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর রঙিন পোশাকের মিশন শুরু টাইগারদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে শুরুতে ব্যাটিং করছে লঙ্কানরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৩ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৫৪ রান।
বুধবার টস জিতে ব্যাটিং করতে গিয়ে শুরুতেই চাপে পড়েছে স্বাগতিক শ্রীলংকা। শুন্য রানে সাজঘরে ফিরেছেন নিসাঙ্কা এবং কামেন্দু মেনডিস। নিশান মধুসকা করেছেন কেবল ৬ রান। দলীয় ২৯ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে শুরুতেই কোনটাসা স্বাগতিকরা।
তাসকিন আর তানজিম সাকিবের পেস তোপের সামনে ঠিকতে পারে নি টপ অর্ডারের তিন ব্যাটার। তাসকিন নিয়েছেন দুটি এবং তানজিম সাকিব নিয়েছেন একটি উইকেট। যদিও লংকান উইকেট রক্ষক ব্যাটার কুশল মেনডিস উইকেটেরে একদিক আগলে রেখে হাল ধরেছেন।
বাংলাদেশ একাদশঃ তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, 8 তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজ রহমান।
শ্রীলঙ্কা একাদশঃনিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















