চলতি মাসেই অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। সেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল, যার নেতৃত্বে থাকবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন যুবা এশিয়াকাপজয়ী সাবেক অনূর্ধ্ব-১৯ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের আগে ‘এ’ দলই সবচেয়ে কাছের ধাপ। সেই অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছেন রাব্বি। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে প্রথমবারের মতো অনেক জাতীয় দলের খেলোয়াড়ের সাথে বিদেশ সফরে যেতে পারছি। লক্ষ্য থাকবে অবশ্যই বড় কিছু করার। ভালো না করলে কেউ তো গুরুত্ব দিতে চায় না। প্রতি ম্যাচ বাই ম্যাচ চিন্তা ভাবনা করতে চাই।’
অস্ট্রেলিয়ার কন্ডিশনকে নতুন সুযোগ হিসেবে দেখছেন তিনি। রাব্বি বলেন, ‘হ্যাঁ এটা একটা বড় সুযোগ বলা যায়। এশিয়ার বাইরে অস্ট্রেলিয়ার মত একটা দেশে খেলতে পারা। অনেক বড় কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারব, এটা অন্যরকম একটা অভিজ্ঞতাও কাজে দিবে পরবর্তী ক্যারিয়ারে। আমাদের এখানকার যে উইকেট আর অস্ট্রেলিয়ার যে উইকেট সেটা আকাশ-পাতাল পার্থক্য। বিশেষ করে স্পিনারদের জন্য।’
চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যেতে চান রাব্বি, ‘না সব জায়গাতেই কিন্তু চ্যালেঞ্জ আছে। যখন অনূর্ধ্ব ১৯ দলে খেলেছিলাম তখনো চ্যালেঞ্জ ছিল… আমি পারফর্ম করব, সামনের দিকে এগিয়ে যাব। অতিরিক্ত কোন প্রেসার নাই… স্কিল কাজে লাগাতে চাই।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















