এশিয়ান গেমসে উত্তর কোরিয়াকে পেল বাংলাদেশ

এশিয়ান গেমসে উত্তর কোরিয়াকে পেল বাংলাদেশ। ‎আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর। যে আসরে দ্বিতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল।

বৃহস্পতিবার নাগোয়া শহরে অনুষ্ঠিত হলো এশিয়ান গেমসে নারী ফুটবল ইভেন্টের ড্র, যেখানে ‘বি’ গ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। ‎অবশ্য এর আগে এশিয়ান গেমসে মাত্র একবারই খেলেছে বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচে এক ড্র ও দুই হারে বিদায় নিতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

অবশ্য এবার চ্যালেঞ্জটা আরও কঠিন। ঋতুপর্ণা চাকমা, মোসাম্মত সাগরিকাদের খেলতে হবে এশিয়ার অন্যতম দুই শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার বিপক্ষে। দক্ষিণ কোরিয়া এশিয়ান গেমসে দশবার অংশ নিয়ে জিতেছে তিনটি ব্রোঞ্জপদক।

উত্তর কোরিয়া এই প্রতিযোগিতার অন্যতম সফল দল-তাদের ঝুলিতে রয়েছে তিনটি সোনার পদক। গ্রুপের অন্য দল মিয়ানমারও বাংলাদেশের মতো এশিয়ান গেমসে মাত্র একবার খেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এবারের আসরে নারী ফুটবলে অংশ নেবে ১২টি দল।

টুর্নামেন্টের ড্রয়ে তাদের ভাগ করা হয়েছে তিনটি গ্রুপে। গ্রুপ এ-তে আছে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। শক্তির বিচারে জাপান এগিয়ে থাকলেও বাকি তিন দলের মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া ‘সি’গ্রুপে রয়েছে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং। এই গ্রুপেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হতে পারে

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles