৩ অক্টোবর শুরু এনসিএল, মিরপুরে হবে চার ম্যাচ

চার দিনের ম্যাচের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর একসঙ্গে চারটি ভেন্যুতে শুরু হবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।

এবারের জাতীয় লিগে অংশ নেবে দেশের আট বিভাগীয় দল-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। প্রায় সাত সপ্তাহের প্রতিযোগিতা শেষ হবে ১৭ নভেম্বর।

উদ্বোধনী রাউন্ডে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা ও বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। একই সময়ে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা খেলবে বরিশালের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম খেলবে রাজশাহীর বিপক্ষে।

এক স্তরের এবারের জাতীয় লিগে প্রতিটি দল অন্য সাত দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দলের ম্যাচসংখ্যা সাতটি। সাত রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন।

গত কয়েক মৌসুমে জাতীয় লিগের ম্যাচ হয়েছে ডিউক বলে। এবার অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। এবারের আসরে আবারও কুকাবুরা বলে খেলা হবে।

মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার মূল মাঠের পাশাপাশি এবারের জাতীয় লিগের ম্যাচ হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠে।

জাতীয় লিগ শুরুর আগে আজ, ১৬ সেপ্টেম্বর, অংশগ্রহণকারী আট দলের অধিনায়কদের ব্যাগি ক্যাপ দেওয়া হবে। বিশেষ অনুষ্ঠানে সাবেক ক্রিকেটাররা নিজ নিজ বিভাগের হয়ে জাতীয় লিগে খেলা অধিনায়কদের হাতে এই ক্যাপ তুলে দেবেন।

জাতীয় লিগের সূচি

৩-৬ অক্টোবর
সিলেট-ময়মনসিংহ, সিলেট
ঢাকা-রংপুর, মিরপুর
খুলনা-বরিশাল, খুলনা
চট্টগ্রাম-রাজশাহী, চট্টগ্রাম

১০-১৩ অক্টোবর
সিলেট-ঢাকা, সিলেট
ময়মনসিংহ-রংপুর, সিলেট আউটার
খুলনা-রাজশাহী, মিরপুর
চট্টগ্রাম-বরিশাল, কক্সবাজার একাডেমি

১৭-২০ অক্টোবর
সিলেটরংপুর, চট্টগ্রাম
ময়মনসিংহ-ঢাকা, কক্সবাজার একাডেমি
খুলনা-চট্টগ্রাম, সিলেট আউটার
রাজশাহী-বরিশাল, রাজশাহী

২৪-২৭ অক্টোবর
সিলেট-খুলনা, কক্সবাজার একাডেমি
ময়মনসিংহ-চট্টগ্রাম, বগুড়া
ঢাকা-রাজশাহী, রাজশাহী
রংপুর-বরিশাল, সিলেট আউটার

৩১ অক্টোবর-৩ নভেম্বর
সিলেট-চট্টগ্রাম, চট্টগ্রাম
ময়মনসিংহ-খুলনা, খুলনা
ঢাকা-বরিশাল, রাজশাহী
রংপুর-রাজশাহী, বগুড়া

৭-১০ নভেম্বর
সিলেট-রাজশাহী, বগুড়া
ময়মনসিংহ-বরিশাল, চট্টগ্রাম
ঢাকা-খুলনা, মিরপুর
রংপুর-চট্টগ্রাম, খুলনা

১৪-১৭ নভেম্বর
সিলেট-বরিশাল, খুলনা
ময়মনসিংহ-ঢাকা, মিরপুর
রাজশাহী-রংপুর, রাজশাহী
খুলনা-সিলেট, সিলেট আউটার

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles