চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে আছে লাল-সবুজ জার্সিধারীরা। আজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ের একাদশে এসেছে দুটি পরিবর্তন।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ:
সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা, জোনাথন ক্যাম্পবেল ও অ্যাশলে এনডিলুভু।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















