সবশেষ ইংল্যান্ড সফরের আগে হঠাৎ টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা। সমাজমাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন। অবশেষে নিজের অসবরের কারণ জানালেন রোহিত।
এ বিষয়ে রোহিত বলেন,‘টেস্টের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়। কারণ খেলাটা দীর্ঘমেয়াদী। টেস্টে আপনাকে পাঁচ দিন টিকে থাকতেই হবে। মানসিক ভাবে সেটা খুব চাপের। শরীর বিধ্বস্ত হয়ে পড়ে। তবে এটাও ঠিক, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই সবাই বড় হয়।’
এছাড়া তিনি বলেন,‘আমরা মুম্বইয়ে ক্লাব ক্রিকেটের মাধ্যমে প্রথম পেশাদার ক্রিকেটে খেলা শুরু করি। তখন দু-তিন দিন ধরে খেলাগুলো চলত। তাই আমরা তৈরি হয়ে গিয়েছিলাম। খুব ছোটবেলা থেকে শুরু করার ফলে ভবিষ্যতে পরিস্থিতি সামলাতে কোনও অসুবিধা হয়নি।’
তবে রোহিতের আক্ষেপ, ভারতের তরুণ ক্রিকেটারেরা এখন প্রস্তুতি নেওয়ার উপরে যথেষ্ট গুরুত্ব দেন না। ধীরে ধীরে তাঁরা বুঝতে পারেন আগে থেকে তৈরি হওয়া কতটা দরকার। ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়কের কথায়, ‘আমি ক্রিকেট শুরু করার সময় খুব মজা করতাম। তার পর বয়সভিত্তিক ক্রিকেট খেলেছি। ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার এবং কোচেদের মুখোমুখি হয়েছি। বুঝতে শিখেছি কী ভাবে সঠিক প্রস্তুতি দরকার।”
এই ওপেনার আরও বলেন,‘আসলে ছোটবেলায় কেউই প্রস্তুতির গুরুত্ব বোঝে না। এগিয়ে যেতে যেতে বোঝা যায়, ক্রিকেট খেলতে গেলে শৃঙ্খলা দরকার। আপনাকে ঠিক কী করতে হবে সেটা বোঝা খুব দরকার।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















