শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলাররা। আজ বেলা ১১.৩০ মিনিটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দল ঢাকায় পৌঁছেছে। গত ১৫-২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কায় ‘সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
২৭ সেপ্টেম্বর কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দারুণ লড়াই করেও ট্রাইব্রেকারে স্বপ্ন ভঙ্গ হয় দেশের তরুণ ফুটবলারদের। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহুর্তে গোল করে ২-২ গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
ফলাফল নির্ধারণী টাইব্রেকারে বাংলাদেশ দল প্রথম দুই শট মিস করে। অন্যদিক ভারতের যুবারা শুরু থেকেই অন টার্গেট ছিলেন। সব মিলিয়ে ৪-১ গোলে ট্রাইব্রেকার জিতে নেয় ভারতের তরুণ ফুটবলাররা।
এই টুর্নামেন্টে সাফের সব দলই অর্থাৎ সাত দেশই অংশ নেয়। ‘এ-গ্রুপে’ বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কা। ১৮ সেপ্টেম্বর নেপালকে ৪-০ ও ২১ সেপ্টেম্বর একই ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়।
টুর্নামেন্টের ‘বি-গ্রুপে’ অংশ নেয় ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ। গ্রুপে ভারতীয় দলও তিন ম্যাচের সবগুলোতে জয় পায়। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৬-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ভুটানকে ১-০ গোলে এবং তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে পরাজিত করে।
২৫ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ২-০ গোলে পাকিস্তানকে, একই দিন অনুষ্ঠিত দ্বিতীয় সেমিতে ভারত ৩-০ গোলে নেপালকে পরাজিত করে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















