• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬
  • Login
FIFA World Cup 2026
খেলা.লাইভ
OFFICIAL COUNTDOWN TO
FIFA WORLD CUP 2026
0DAYS
0HRS
0MINS
0SECS
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

পাকিস্তানের কাছে ৭ উইকেটে হার; টেবিলের তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করার শঙ্কা বাংলাদেশের

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩
in ক্রিকেট, বিশ্বকাপ ২০২৩
Reading Time: 2 mins read
0
A A
0
Share on FacebookShare on Twitter

সবার নিচে থেকে কে বিশ্বকাপ শেষ করতে পারে এই প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। দু’দলের নবম ও দশম স্থানের খেলটা বেশ জমে উঠেছে। যদিও আজ ম্যাচ হারলেও নবম স্থানেই আছে বাংলাদেশ। আর টেবিলের তলানিতে ইংল্যান্ড। আর বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সপ্তম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে পাকিস্তান।

আজকের জয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাবর আজমের দল। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে ৪৫ ওভার ১ বলে ২০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। সহজ টার্গেটে ১০৫ বল হাতে রেখেই পৌঁছে যায় পাকিস্তান।

পরাজয়ের বৃত্তে আটকে থাকা বাংলাদেশের সব কিছুই এখন এলোমেলো। ব্যাটিং অর্ডারে যাকে যখন খুশি ইচ্ছে মতো নামিয়ে দেয়া হচ্ছে। বিশ্বকাপ তো নয় যেন পাড়া মহল্লার ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। কোন হোম ওয়ার্ক ছাড়াই বিশ্বকাপের মতো মেগা আসরে খেলতে এসেছে টাইগাররা।

মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশন দেখলেই বাংলাদেশ দলের অস্থিরতা বোঝা যায়। ছয় ম্যাচে পাঁচবার ব্যাটিং পজিশন বদলেছে মাহমুদুল্লাহর। আজ খেলেছেন পাঁচ নাম্বারে। বাংলাদেশের হয়ে বিশ্বকাপে যেন একাই খেলতে এসেছেন। আজও দলের সর্বোচ্চ রান তার। একমাত্র হাফ সেঞ্চুরিটি করেছেন তিনি। বাকি ব্যাটারদের ম্যাচের প্রথমে ব্যাটিং বা পরে ব্যাটিং সব জায়গাই একই চিত্র।

যথারীতি ব্যর্থ ওপেনিং ব্যাটার তানজিদ হাসান। বাংলাদেশকে শূন্য রানে রেখে প্রথম ওভারেই সাজঘরে ফিরেছেন তিনি। শাহিন শাহ আফ্রিদির বলে এলবি’র শিকার হয়েছেন। বিশ্বকাপের আগে নাজমুল হোসন শান্তর ব্যাটে ছিল রানের ফোয়ারা। বিশ্বকাপে এসে শান্তর অশান্ত ব্যাট একেবারে শান্ত। ৪ রান করে দলীয় ৬ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হয়েছেন তিনি। মুশফিকুর রহিমও দুই অঙ্কের ঘর ছুঁতে পারেন নি। ৫ রান করে মুশফিক যখন মাঠ ছাড়ছেন বাংলাদেশের সংগ্রহ তখন ৩ উইকেটে ২৩ রান।

অন্যরা ব্যর্থ হবেন জেনে দলের এই বিপর্যয়ে পাঠানো হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। দলের সব দায়িত্ব যেন রিয়াদের একারই। চতুর্থ উইকেট জুটিতে লিটন দাসকে সঙ্গে নিয়ে ৭৯ রান যোগ করেন তিনি। এই পার্টনারশিপ না হলে বাংলাদেশ দল দু’শো রানের আগে কোথায় গিয়ে থামতো সেটাই ছিল দেখার। ওপেনিংয়ে নামা লিটন ৪৫ রানে আউট হলে ভাঙে এই জুটি। আশ্চর্যের বিষয় হচ্ছে এই বিশ্বকাপে এখন পর্যন্ত কোন শত রানের জুটি গড়তে পারেনি বাংলাদেশ দল। এরপর রানের গতি কমতে থাকে বাংলাদেশের। রিয়াদ-সাকিব জুটি ৫৯ বলে ২৮ রান করেন। ক্যারিয়ারের ২৮ তম ওয়ানডে হাফ সেঞ্চুরি করে ৭০ বল খেলে ৫৬ রানে আউট হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

বিশ্বকাপে যেন খেলতে না দেখতে এসেছেন তৌহিদ হৃদয়। ব্যর্থতার মালা গেথে যাচ্ছেন একের পর এক। সাত রান করে দলকে বিপদে রেখে যান তিনি। সপ্তম ব্যাটার হিসেবে অধিনায়ক সাকিব আল হাসান আউট হয়েছেন দলীয় ১৮৫ রানে। বাংলাদেশের শুরুর ব্যাটিংয়ের সাথে শেষের যেন অনেক মিল। বাংলাদেশ শেষ ৩ উইকেট হারিয়েছে চার রানে। মেহেদী মিরাজের ৩০ বলে ২৫ রানে দু’শো স্পর্শ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪৫ ওভার ১ বলে ২০৪ রানে অলআউট হয় টাইগাররা। পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন ৩টি করে উইকেট। ২ উইকেট নিয়েছেন হারিস রউফ।

২০৫ রানের টার্গেটে পাকিস্তানের ওপেনিং জুটি ছিল দুর্দান্ত। ১২৮ রান করেন আব্দুল্লাহ শফিক ও ফখর জামান। হাফ সেঞ্চুরি করেছেন দু’জনই। ৬৯ বলে ৬৮ রান করেন শফিক। মেহেদী হাসান মিরাজের বলে এলবি’র শিকার হয়েছেন তিনি। মেহেদী মিরাজ পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে উইকেটে সেট হতে দেন নি। ৯ রান করার পর রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন বাবর।

ফখর জামান যখন সেঞ্চুরির পথে হাটছিলেন তাকেও থামিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ৮১ রান করার পর মেহেদীর বলে তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। অর্থাৎ পাকিস্তানের ৩ উইকেটের সবক’টিই নিয়েছেন মিরাজ।

এরপর মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ হেসে খেলে পাকিস্তানকে পৌছে দিয়েছেন জয়ের বন্দরে। ৩২ ওভার ৩ বল খেলেই জয় তুলে নেয় পাকিস্তান। রিজওয়ান ২৬ ও ইফতিখার ১৭ রানে অপরাজিত থাকেন।

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

এবার সানরাইজার্স হায়দরবাদকে হারিয়ে শীর্ষে গুজরাট টাইটান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রাথমিক রাউন্ডের শেষ মুহূর্তে স্থান

হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে গুজরাট

মে ১৩, ২০২৬

পাকিস্তান দলের উপর ক্ষোভ উগরে দিলেন কামরান আকমল

মে ১৩, ২০২৬
বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এগোল ভারত

বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টে এগোল ভারত

মে ১২, ২০২৬
ঘরের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ১২, ২০২৬
নাহিদের আগুনঝরা বোলিংয়ে পুড়ে ছারখার পাকিস্তান

নাহিদের আগুনঝরা বোলিংয়ে পুড়ে ছারখার পাকিস্তান

মে ১২, ২০২৬
মিরপুরে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

মিরপুরে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

মে ১২, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

মে ১২, ২০২৬
নাহিদের আগুনঝরা বোলিংয়ে পুড়ে ছারখার পাকিস্তান

নাহিদের আগুনঝরা বোলিংয়ে পুড়ে ছারখার পাকিস্তান

মে ১২, ২০২৬
মিরপুরে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

মিরপুরে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

মে ১২, ২০২৬
সকালে ফিরে গেলেন মুশফিক

সকালে ফিরে গেলেন মুশফিক

মে ১২, ২০২৬
বিশ্বকাপের আয়োজক তিন দেশ ও ট্রফি

যে সব ইতিহাস দেখা যাবে বিশ্বকাপে

মে ১৩, ২০২৬
গোলের পর সিমাকনের উচ্ছ্বাস

শেষ মুহুর্তের গোল হজম অপেক্ষা বাড়ালো আল নাসরের

মে ১৩, ২০২৬

টিভিতে আজকের খেলা-১৩ মে ২০২৬

মে ১৩, ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ২২ জন চূড়ান্ত!

বিশ্বকাপে আর্জেন্টিনার ২২ জন চূড়ান্ত!

মে ১৩, ২০২৬

Recommended

বিশ্বকাপের আয়োজক তিন দেশ ও ট্রফি

যে সব ইতিহাস দেখা যাবে বিশ্বকাপে

মে ১৩, ২০২৬
গোলের পর সিমাকনের উচ্ছ্বাস

শেষ মুহুর্তের গোল হজম অপেক্ষা বাড়ালো আল নাসরের

মে ১৩, ২০২৬

টিভিতে আজকের খেলা-১৩ মে ২০২৬

মে ১৩, ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ২২ জন চূড়ান্ত!

বিশ্বকাপে আর্জেন্টিনার ২২ জন চূড়ান্ত!

মে ১৩, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech