চলতি ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্স স্পোটিং ক্লাবকে উড়িয়ে দিয়েছে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ। বৃহস্পতিবার ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পারটেক্সকে ৭ উইকেটে হারায় মাশরাফিরা।
এ দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ১৯১ রানে অলআউট হয় পারটেক্স স্পোটিং ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন মিজানুর রহমান। ৯১ বলে ১২টি বাউন্ডারি ও দুটি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া আর কেউ ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। বাকিদের মধ্যে তানভির হায়দারের ব্যাট থেকে আসে ৩৬ ও জাহিদুজ্জামান করেন ২৩ রান।
বল হাতে শহিদুল ইসলাম ও শুভাগত হোম চৌধুরী তিনটি করে উইকেট নেন। তবে মাশরাফি ৯ ওভার বল করে ৩০ রান দিয়ে কোন উইকেট শিকার করতে পারেনি।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার ইমরানুজ্জামানকে ১২ ও সোহরাওয়ার্দী শুভ ৫ রান করে বিদায় নেন। এরপর তৃতীয় উইকেটে শক্ত জুটি গড়েন তাওফিক খান ও শামিম হোসেন পাটুয়ারী। তারা দুজনই তুলে নেন হাফসেঞ্চুরি। তাওফিক খান ৮৩ রান করে বিদায় নিলেও শামিম হোসেন ৮৬ রান করে অপরাজিত থাকেন। ফলে ২৫.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১৯৫ তোলে রূপগঞ্জ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















