• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

মাশরাফি বিন মুর্তজা: কোটি হৃদয়ের নড়াইল এক্সপ্রেস

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
অক্টোবর ৫, ২০২৫
in ক্রিকেট
Reading Time: 5 mins read
0
A A
0
মাশরাফি

মাশরাফি

Share on FacebookShare on Twitter

আজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়ের জন্মদিন। ৪২ বছরে পা রাখলেন দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ক্যাপ্টেন, মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশে ক্রিকেট মানেই আবেগ, আর সেই আবেগের সবচেয়ে প্রিয় নাম মাশরাফি। খেলার মাঠ থেকে শুরু করে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করা, সবখানেই তিনি হয়ে উঠেছেন প্রেরণার প্রতীক। কোটি বাংলাদেশির কাছে তিনি এখনো এক অমলিন সুপারহিরো।

রবিউল ইসলাম জীবনের লেখা জনপ্রিয় গান ‘ট্রিবিউট টু মাশরাফি’-তে যেমন বলা হয়েছিল

“সময়ের পোস্টারে লিখে যাও তুমি বাংলাদেশের নাম

হৃদয় গভীর থেকে জানাই তোমায় হাজারও সালাম

তুমি জেতো, তুমি জেতাও, তুমি বোঝো বিজয়ের ভাষা

মাশরাফি, তুমি কোটি প্রাণের আশা,

মাশরাফি, তুমি লাল-সবুজের ভালোবাসা।”

এই কয়েকটি লাইনই যেন মাশরাফি কে নিয়ে পুরো বাংলাদেশের অনুভূতিকে একসঙ্গে বেঁধে ফেলে।

১৯৮৩ সালের ৫ অক্টোবর, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা নড়াইলে জন্ম মাশরাফির। ছোটবেলায় তিনি পড়াশোনার চেয়ে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন। ফাঁকে ফাঁকে চিত্রা নদীতে সাঁতার কাটতেন। কৈশোরে ক্রিকেটে আগ্রহ জন্মায়৷ ব্যাটিংয়ের দিকেই মনোযোগ ছিল বেশি। কিন্তু সময়ের পরিক্রমায় বল হাতে তিনি হয়ে ওঠেন এক বিস্ময়। যেই বিষ্ময়ের নাম -“নড়াইল এক্সপ্রেস”। নিজ শহরে আজও তিনি অতি প্রিয় মুখ। নড়াইলের মানুষ তাকে ভালোবেসে ডাকে- “প্রিন্স অব হার্টস”।

ছবিঃ কালেক্টেড

বাংলাদেশ এ দলে মাত্র একটি ম্যাচ খেলার পরই সুযোগ পান জাতীয় দলে। ২০০১ সালের ৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার। অভিষেকেই তুলে নেন ৪ উইকেট, প্রথম শিকার ছিলেন গ্র্যান্ট ফ্লাওয়ার। আশ্চর্যের বিষয়, সেটিই ছিল তার প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচও। এটি ছিল বিরল এক অর্জন। ওই মাসেই, ২৩ নভেম্বর, ওডিআইতেও অভিষেক ঘটে। সেদিন ৮ ওভার ২ বলে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। শুরু হয় এক দীর্ঘ ও স্মরণীয় পথচলা।

তার ক্যারিয়ারজুড়ে ইনজুরি যেন এক অনিবার্য সঙ্গী। পিঠ, হাঁটু, গোড়ালি প্রতিবারই চোটে পড়েছেন, কিন্তু প্রতিবারই ফিরে এসেছেন। ১৫টিরও বেশি বড় ইনজুরি, ১০টি সার্জারি।তারপরও হাল ছাড়েননি তিনি।২০০৭ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে বীরত্বপূর্ণ পারফরম্যান্স আর ২০১২ এশিয়া কাপে সফল প্রত্যাবর্তন, প্রতিটি অধ্যায়ে মাশরাফি প্রমাণ করেছেন যে অদম্য ইচ্ছাশক্তিই তার আসল পরিচয়।

২০০৯ সালে প্রথমবার অধিনায়কত্ব পান, যদিও ইনজুরিতে সেই দায়িত্ব বেশিদিন রাখতে পারেননি। কিন্তু ২০১৪ সালে ফেরেন নতুন রূপে এবং শুরু হয় এক সোনালি অধ্যায়।

তার নেতৃত্বে বাংলাদেশ অর্জন করে বহু ঐতিহাসিক সাফল্য:

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল

পাকিস্তানকে হোয়াইটওয়াশ

ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল

তিনি ছিলেন প্রথম বাংলাদেশি অধিনায়ক যিনি দুই বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন, আর অধিনায়ক হিসেবেই নিয়েছেন ১০০টির বেশি আন্তর্জাতিক উইকেট।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি। এরপর ২০২০ সালের মার্চে ওডিআই অধিনায়কত্ব ছাড়েন। শেষ হয় বাংলাদেশের ক্রিকেটের এক গৌরবময় অধ্যায়। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মোট ৩৯০টি উইকেট শিকার করেছেন।

২০১৮ সালের ডিসেম্বরে রাজনীতির মাঠে পা রাখেন নড়াইলের এই নায়ক। আওয়ামী লীগের প্রার্থী হয়ে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে। মাঠ বদলালেও, মাশরাফি একইভাবে মানুষের পাশে থেকেছেন উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, ও খেলাধুলায় অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন প্রতিদিন।

লেখক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা ‘মাশরাফি’ বইয়ে যেমন বলা হয়েছে

“যারা জীবনে লড়াই করে ক্লান্ত হয়ে পড়েছে, তাদের জন্য মাশরাফির গল্প সাহসের নামান্তর।”

তিনি আরও বলেন,

“অনেকের জীবনে সংগ্রাম আছে, কিন্তু বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর গল্প খুব কমই আছে। মাশরাফি সেই বিরল চরিত্র।”

আজ মাশরাফির জন্মদিনে কোটি ভক্তের একটাই শুভেচ্ছা

“নড়াইল এক্সপ্রেস, তুমি চলো, আমরা আছি তোমার সঙ্গে।” কারণ, মাশরাফি কেবল একজন ক্রিকেটারই নন, তিনি বাংলাদেশের স্বপ্ন, সাহস আর ভালোবাসার চিরন্তন প্রতীক।

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

বাংলাদেশের বিপক্ষে টেস্টে বাবর রানে ফিরবেন- সরফরাজ

বাংলাদেশের বিপক্ষে টেস্টে বাবর রানে ফিরবেন – সরফরাজ

এপ্রিল ৩০, ২০২৬
মুলতানকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে হায়দরাবাদ

মুলতানকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে হায়দরাবাদ

এপ্রিল ৩০, ২০২৬
বৃষ্টির পেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

বৃষ্টির পেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

এপ্রিল ২৯, ২০২৬
পিএসএল ফাইনাল খেলবেন নাহিদ

পিএসএল ফাইনাল খেলবেন নাহিদ

এপ্রিল ২৯, ২০২৬
পদত্যাগ করলেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান ও নির্বাহী কমিটি

পদত্যাগ করলেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান ও নির্বাহী কমিটি

এপ্রিল ২৯, ২০২৬
চট্টগ্রামে বৃষ্টিতে টসে বিলম্ব - ম্যাচের ভাগ্য নিয়ে শঙ্কা

চট্টগ্রামে বৃষ্টিতে টসে বিলম্ব – ম্যাচের ভাগ্য নিয়ে শঙ্কা

এপ্রিল ২৯, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
বৃষ্টির পেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

বৃষ্টির পেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

এপ্রিল ২৯, ২০২৬
পিএসএল ফাইনাল খেলবেন নাহিদ

পিএসএল ফাইনাল খেলবেন নাহিদ

এপ্রিল ২৯, ২০২৬
চট্টগ্রামে বৃষ্টি - খেলা নিয়ে শঙ্কা

চট্টগ্রামে বৃষ্টি – খেলা নিয়ে শঙ্কা

এপ্রিল ২৯, ২০২৬
তামিমের ডাকে সাড়া দিচ্ছেন না দর্শকরা!

তামিমের ডাকে সাড়া দিচ্ছেন না দর্শকরা !

এপ্রিল ২৯, ২০২৬
নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ৩০, ২০২৬
স্বপ্ন পূরণের পথে রোনালদোর এখন ৯৭০

স্বপ্ন পূরণের পথে রোনালদোর এখন ৯৭০

এপ্রিল ৩০, ২০২৬
রিয়ালে যাওয়ার প্রশ্নে মুখে কুলুপ মরিনহোর

রিয়ালে যাওয়ার প্রশ্নে মুখে কুলুপ মরিনহোর

এপ্রিল ৩০, ২০২৬

অংশ নেওয়া দলের জন্য বরাদ্দ বাড়লো ১০০ মিলিয়ন ডলার

এপ্রিল ৩০, ২০২৬

Recommended

নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ৩০, ২০২৬
স্বপ্ন পূরণের পথে রোনালদোর এখন ৯৭০

স্বপ্ন পূরণের পথে রোনালদোর এখন ৯৭০

এপ্রিল ৩০, ২০২৬
রিয়ালে যাওয়ার প্রশ্নে মুখে কুলুপ মরিনহোর

রিয়ালে যাওয়ার প্রশ্নে মুখে কুলুপ মরিনহোর

এপ্রিল ৩০, ২০২৬

অংশ নেওয়া দলের জন্য বরাদ্দ বাড়লো ১০০ মিলিয়ন ডলার

এপ্রিল ৩০, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech