• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
শুক্রবার, মে ১, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট অন্যান্য

৭ বছর পর শুরু হচ্ছে সাঁতারের ‘ট্যালেন্ট হান্ট’

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
মে ৮, ২০২৫
in অন্যান্য, স্পোর্টস আপডেট
Reading Time: 2 mins read
0
A A
0
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।

Share on FacebookShare on Twitter

প্রায় সাত বছর পর ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম ও তাদের নিয়ে দীর্ঘমেয়াদী অনুশীলন ক্যাম্পর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। তবে এবারের আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করা।

দু’টি বয়স শ্রেণীতে সারা দেশ থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ঢাকায় আয়োজন করা হবে দুই বছরের দীর্ঘমেয়াদী ক্যাম্প। চূড়ান্ত এই সময় ক্ষুদে সাঁতারুদের থাকা-খাওয়ার পাশাপাশি পড়ালেখারও দায়ীত্ব নিবে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে ফেডারেশনের সহযোগী হিসেবে এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক।

আগামী ১০ মে মিরপুর সুইমিং কমপ্লেক্সে এই কর্মসূচীর উদ্বোধন করা হবে। মূলত দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা থেকে আসা সাঁতারুদের নিয়ে ১৫টি ভেন্যুতে বাছাই কার্যক্রম চলবে।

বাছাই প্রক্রিয়া চলবে তিন ধাপে। সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন জানিয়েছেন, সারাদেশ থেকে প্রায় ৬০০ সাঁতারু বাছাই করা হবে। পরবর্তীতে ঢাকায় দ্বিতীয় পর্বের বাছাইয়ে ৬০০ সাঁতারু থেকে কমিয়ে আনা হবে ১০০ জনে। সর্বশেষ ধাপে এই সংখ্যাকে ৫০ করা হবে এবং এদেরকে দীর্ঘ ২ বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

বয়সভিত্তিক ‘ক’ গ্রুপে ৯-১১ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে। ১২-১৫ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে ‘খ’ গ্রুপে। ফ্রি স্টাইল ও নিজের পছন্দের কোনও ইভেন্টে সাঁতারে অংশ নিতে পারবে প্রতিযোগীরা।

এই ট্যালেন্ট হান্ট নারী সাঁতারুদের সংকট দূর করবে বলেও আশা রাখছেন সাধারণ সম্পাদক। এছাড়াও এই কর্মসূচিতে নারী সাঁতারু তুলে আনার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিবেন বলেও আশ্বাস দেন। তিনি বলেন, নদীমাতৃক দেশে নারী সাঁতারুর সংকট আসলেই দুঃখজনক। তাই এবার ট্যালেন্ট হান্টে আমরা বিশেষভাবে নারী সাঁতারুদের তুলে আনার চেষ্টা করছি। “

এসএ গেমসে সোনাজয়ী সাঁতারু শাহজাহান আলী রনি, মাহফুজা খাতুন শিলা, জুয়েল আহমেদসহ ফেডারেশনের কোচেরা এই বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন।

বাছাই কার্যক্রমের বিস্তারিত জানাতে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন সৈয়দ রায়হান তারেক, ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস ও কোষাধ্যক্ষ মেজর মোহাম্মদ আতিকুর রহমান (অব.)।

কর্মসূচী নিয়ে দারুণ আশাবাদী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন। তিনি জানান, ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সার্বিক দিক নির্দেশনা ও প্রাইম ব্যাংকের সহযোগিতায় বিশাল এই প্রকল্প হাতে নেয়া সম্ভব হয়েছে। আশা প্রকাশ করে সাধারণ সম্পাদক বলেন, ‘এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমাদের সাঁতারে যে ক্রাইসিস চলছে সেই সময়টুকু থেকে আমরা বের হয়ে আসতে পারব।”

তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি পরিবারের সদস্যদের সন্তানদের সাঁতারে আসতে উদ্বুদ্ধ করেছেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদের ঘরে বসিয়ে না রেখে সাঁতারে নিয়ে আসুন। মাদকের যে ভয়াল থাবা থেকে সুরক্ষা দিতে খেলাধুলার বিকল্প নেই। আমি প্রত্যেক পরিবারের সদস্যদের বলব আপনার সন্তানকে সাঁতারে দেন এবং সুন্দর ভবিষ্যত গড়ে তুলুন।’

‘অতীতে ট্যালেন্ট হান্টের নামে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছে এবং তাদের নিয়েই দীর্ঘমেয়াদী ক্যাম্পের আয়োজন করা হয়েছে, এবারও তার পুনরাবৃত্তি হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহীন বলেন, আগের কমিটির নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে আলোচনার বদলে ইতিবাচক কাজ দিয়েই তিনি এগিয়ে যেতে চান। এবারের আয়োজনের মূল লক্ষ্যই হলো তৃণমূলের সুবিধাবঞ্চিত ও সম্ভাবনাময় সাঁতারুদের খুঁজে বের করা।

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কর্মসূচীর জন্য বাজেট ধরা হয়েছে ৬ কোটি। এরই মধ্যে প্রাইম ব্যাংক পিএলসি ৫০ লাখ টাকা দিয়েছে সাঁতার ফেডারেশনকে। প্রাইম ব্যাংক থেকে আরও সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

শুরু হয়েছে জাতীয় স্নুকার প্রতিযোগিতা

শুরু হয়েছে জাতীয় স্নুকার প্রতিযোগিতা

এপ্রিল ৩০, ২০২৬
কুমিল্লায় এগিয়ে গিয়েও কিংসের কাছে হারলো মোহামেডান।

মোহামেডানকে হারালো বসুন্ধরা, ব্রাদার্সের ম্যাচে লাল কার্ড তামাশা

এপ্রিল ৩০, ২০২৬
খেলোয়াড়ী জীবনের ইতি টানার ঘোষণা দিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।

দুই আক্ষেপ নিয়ে ফুটবল ছাড়ছেন মামুনুল

এপ্রিল ৩০, ২০২৬
বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ড্র ও জার্সি উন্মোচন।

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন

এপ্রিল ৩০, ২০২৬
এক ম্যাচ আগেই টি-২০ সিরিজও হারাল বাংলাদেশ

টি-২০ সিরিজও হারাল বাংলাদেশ

এপ্রিল ৩০, ২০২৬
বিশ্বকাপে যে রেকর্ডের পেছনে মেসি-রোনালদো

বিশ্বকাপে যে রেকর্ডের পেছনে মেসি-রোনালদো

এপ্রিল ৩০, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
বিশ্বকাপে যে রেকর্ডের পেছনে মেসি-রোনালদো

বিশ্বকাপে যে রেকর্ডের পেছনে মেসি-রোনালদো

এপ্রিল ৩০, ২০২৬
নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ৩০, ২০২৬
শুরু হয়েছে জাতীয় স্নুকার প্রতিযোগিতা

শুরু হয়েছে জাতীয় স্নুকার প্রতিযোগিতা

এপ্রিল ৩০, ২০২৬
মুলতানকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে হায়দরাবাদ

মুলতানকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে হায়দরাবাদ

এপ্রিল ৩০, ২০২৬
শুরু হয়েছে জাতীয় স্নুকার প্রতিযোগিতা

শুরু হয়েছে জাতীয় স্নুকার প্রতিযোগিতা

এপ্রিল ৩০, ২০২৬
কুমিল্লায় এগিয়ে গিয়েও কিংসের কাছে হারলো মোহামেডান।

মোহামেডানকে হারালো বসুন্ধরা, ব্রাদার্সের ম্যাচে লাল কার্ড তামাশা

এপ্রিল ৩০, ২০২৬
খেলোয়াড়ী জীবনের ইতি টানার ঘোষণা দিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।

দুই আক্ষেপ নিয়ে ফুটবল ছাড়ছেন মামুনুল

এপ্রিল ৩০, ২০২৬
বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ড্র ও জার্সি উন্মোচন।

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন

এপ্রিল ৩০, ২০২৬

Recommended

শুরু হয়েছে জাতীয় স্নুকার প্রতিযোগিতা

শুরু হয়েছে জাতীয় স্নুকার প্রতিযোগিতা

এপ্রিল ৩০, ২০২৬
কুমিল্লায় এগিয়ে গিয়েও কিংসের কাছে হারলো মোহামেডান।

মোহামেডানকে হারালো বসুন্ধরা, ব্রাদার্সের ম্যাচে লাল কার্ড তামাশা

এপ্রিল ৩০, ২০২৬
খেলোয়াড়ী জীবনের ইতি টানার ঘোষণা দিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।

দুই আক্ষেপ নিয়ে ফুটবল ছাড়ছেন মামুনুল

এপ্রিল ৩০, ২০২৬
বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ড্র ও জার্সি উন্মোচন।

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন

এপ্রিল ৩০, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech