• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result

Home স্পোর্টস আপডেট ক্রিকেট

সুপার ওভার থ্রিলারে শিরোপা স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়ন পাকিস্তান ‘এ’

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
নভেম্বর ২৪, ২০২৫
in ক্রিকেট, স্পোর্টস আপডেট
Reading Time: 2 mins read
0
A A
0
ফাইনালে সুপার ওভারে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল

ফাইনালে সুপার ওভারে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল

Share on FacebookShare on Twitter

সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ের পর সুপার ওভারের নাটকীয়তায় ভারত ‘এ’ দলের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। সেটি ছিল হাই-স্কোরিং ম্যাচ। ফাইনালে আবার চরম নাটকীয়তার পর সুপার ওভারে শিরোপার ফয়সালা হয়েছে। এবার লো-স্কোরিং থ্রিলারে ভাগ্যের শিকে ছিঁড়েছে পাকিস্তান ‘এ’ দলের পক্ষে। তাই এশিয়া কাপ রাইজিং স্টারস আসরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ৬ বছর আগে ঘরের মাঠে ইমার্জিং টিমস এশিয়া কাপ নামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এবার এশিয়া কাপ রাইজিং স্টারস নামের একই টুর্নামেন্টের ফাইনালেও তাদের কাছেই হারল বাংলাদেশ।

কাতারের দোহায় আগে ব্যাট করে পাকিস্তান ‘এ’ দল ২০ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায়। কিন্তু লো-স্কোরিং এই ম্যাচটি রীতিমতো গা ছমছমে থ্রিলারে পরিণত হয়। জবাবে স্বীকৃত ব্যাটারদের চরম ব্যর্থতায় ৫৩ রানে ৭টি ও ৯৬ রানে ৯টি উইকেট হারানোর পরও লেট অর্ডারদের বিস্ময়কর ব্যাটিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে বাংলাদেশ ‘এ’ দলও ১২৫ রান করে। ফলে সুপার ওভারে গড়িয়েছিল ম্যাচটি।

টস জিতে আগে পাকিস্তান ‘এ’ দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ‘এ’। বাংলাদেশী বোলারদের দাপটে ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটাররা হিমশিম খেয়েছেন। একপ্রান্তে হুড়মুড়িয়ে উইকেটের পতন ঘটেছে। তবে আরেক প্রান্তে কিছুক্ষণ লড়াই করে মাজ সাদাকাত ১৮ বলে ২ চার, ১ ছয়ে ২৩ রান করেন। তাই ৬৪ রানে ৫ উইকেট হারালেও রানরেট ঠিক ছিল পাকিস্তানের। কারণ তখন মাত্র ১০.৪ ওভার। আরাফাত মিনহাসও ২৩ বলে ২ চারে ২৫ রান করে আউট হন।

সাদাকাত-মিনহাস সাজঘরে ফেরার পর রান তোলার গতি কমেছে পাকিস্তান ‘এ’ দলের। কিন্তু সপ্তম উইকেটে ২৪ বল ৪১ রানের জুটি গড়েন শহিদ আজিজ ও সা’দ মাসুদ। তাই শেষ পর্যন্ত পাকিস্তান ‘এ’ দল ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৫ রান করতে পেরেছে। সা’দ মাসুদ ২৬ বলে ৩ চার, ৩ ছক্কায় ৩৮ রান করেন।

বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে রিপন মণ্ডল ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন। এছাড়া বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নেন।

বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা দুর্দান্ত পারফর্ম্যান্স করেন

লো-স্কোরিং ম্যাচে চাপটা বেশিই থাকে। আর ফাইনালের উইকেট ব্যাটারদের জন্য সহজ ছিল না। তবু ওপেনার হাবিবুর রহমান সোহান ১৭ বলে ৩ চার, ২ ছয়ে ২৬ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তবে অন্যদিকে ব্যাটাররা উইকেটে যাওয়া-আসার মিছিলে ছিলেন। চরম ব্যাটিং বিপর্যয়ে ১০.৩ ওভারে বাংলাদেশ ‘এ’ এক সময় ৫৩ রানেই ৭ উইকেট হারায়।

তখন নিশ্চিত পরাজয়ই দেখছিলেন সবাই। কিন্তু এসএম মেহেরব ও রাকিবুল হাসান ৩৭ রানের জুটি গড়ে পরিস্থিতির উন্নতি ঘটান। মেহেরব ২১ বলে ১ চার, ১ ছয়ে ১৯ রানে আউট হওয়ার কিছুক্ষণ পরই রাকিবুলও ২১ বলে ৩ চার, ১ ছয়ে ২৪ রানে সাজঘরে ফেরেন। ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের প্রহর গুণতে থাকে বাংলাদেশ।

তখনই বিস্ময়কর ব্যাটিংয়ে সবাইকে চমকে দেন আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল। মাত্র ১৪ বলে তারা ২৯ রান তুলে নিয়ে ম্যাচ ‘টাই’ করেন। শহিদ আজিজের করা ১৯তম ওভারেই তারা ২০ রান তুলে নিয়ে মাঠের দর্শকদের হতবাক করে দেন। তবে শেষ ওভারে ৭ রান প্রয়োজন থাকলেও আহমেদ দানিয়াল মাত্র ৬ রান দিয়েছেন। তাই ম্যাচটি টাই হয়। আব্দুল গাফফার ১২ বলে ২ ছয়ে ১৬ ও রিপন ৯ বলে ১ ছক্কায় ১৬ রানে অপরাজিত থাকেন। সুফিয়ান মুকিম ৪ ওভারে ১১ রানে ৩টি ও দানিয়াল ৪ ওভারে ১১ রানে ২টি উইকেট নেন।

সুপার ওভারে আগে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল দানিয়ালের করা বোলিংয়ে ২ উইকেট হারিয়ে ৩ বলে ৬ রান করতে পেরেছে। আর পাকিস্তান ‘এ’ দল রিপন মণ্ডলের করা ৪ বলেই ৭ রান তুলে জিতে যায়। আবার ফাইনালে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের।

Via: এমআর

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

অ্যাটলেটিকোকে ঠেকিয়ে আর্সেনালের স্বস্তি

অ্যাটলেটিকোকে ঠেকিয়ে আর্সেনালের স্বস্তি

এপ্রিল ৩০, ২০২৬
বাংলাদেশের বিপক্ষে টেস্টে বাবর রানে ফিরবেন- সরফরাজ

বাংলাদেশের বিপক্ষে টেস্টে বাবর রানে ফিরবেন : সরফরাজ

এপ্রিল ৩০, ২০২৬
মুলতানকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে হায়দরাবাদ

মুলতানকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে হায়দরাবাদ

এপ্রিল ৩০, ২০২৬
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন জাতী সংঘের প্রতিনিধি দল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ – জাতিসংঘ প্রতিনিধি দলের

এপ্রিল ২৯, ২০২৬
রানার্স আপ বাংলাদেশ নারী হকি দল

বাংলাদেশ নারী হকি দল – লিড নিয়েও হারলো ফাইনালে

এপ্রিল ২৯, ২০২৬
লুকা জিদান

জিদানের ছেলে লুকা জিদান – ইনজুরিতে ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে

এপ্রিল ২৯, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
তামিমের ডাকে সাড়া দিচ্ছেন না দর্শকরা!

তামিমের ডাকে সাড়া দিচ্ছেন না দর্শকরা !

এপ্রিল ২৯, ২০২৬
বৃষ্টির পেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

বৃষ্টির পেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

এপ্রিল ২৯, ২০২৬
চট্টগ্রামে বৃষ্টি - খেলা নিয়ে শঙ্কা

চট্টগ্রামে বৃষ্টি – খেলা নিয়ে শঙ্কা

এপ্রিল ২৯, ২০২৬
পিএসএল ফাইনাল খেলবেন নাহিদ

পিএসএল ফাইনাল খেলবেন নাহিদ

এপ্রিল ২৯, ২০২৬
অ্যাটলেটিকোকে ঠেকিয়ে আর্সেনালের স্বস্তি

অ্যাটলেটিকোকে ঠেকিয়ে আর্সেনালের স্বস্তি

এপ্রিল ৩০, ২০২৬
বাংলাদেশের বিপক্ষে টেস্টে বাবর রানে ফিরবেন- সরফরাজ

বাংলাদেশের বিপক্ষে টেস্টে বাবর রানে ফিরবেন : সরফরাজ

এপ্রিল ৩০, ২০২৬
মুলতানকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে হায়দরাবাদ

মুলতানকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে হায়দরাবাদ

এপ্রিল ৩০, ২০২৬
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন জাতী সংঘের প্রতিনিধি দল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ – জাতিসংঘ প্রতিনিধি দলের

এপ্রিল ২৯, ২০২৬

Recommended

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist