বাংলাদেশকে আনন্দ দিতে চান স্কালোনি, ভালোবাসার কথা জানালেন মার্তিনেজও

আকাশপথে বাংলাদেশ থেকে আর্জেন্টিনার দূরত্ব প্রায় ১৬ হাজার ৭৮০ কিলোমিটার। তবে বিশ্বকাপ এলেই সেই দূরত্ব যেন মিলিয়ে যায়। আজ আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা, আর সেই ম্যাচে আলবিসেলেস্তাদের পক্ষে গলা মেলাবে বাংলাদেশের কোটি কোটি সমর্থকও।

বাংলাদেশের এই নিঃশর্ত সমর্থন ও ভালোবাসা বরাবরই মুগ্ধ করেছে আর্জেন্টিনা শিবিরকে। এবার সেই ভালোবাসার প্রতিদান দিতে চান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে স্কালোনি বলেন, ‘আশা করি আগামীকাল (আজ) আমরা তাদের আনন্দ দেওয়ার মতো একটি ফল উপহার দিতে পারব। সেটাই আমাদের লক্ষ্য।’

বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশ্বকাপজয়ী এই কোচ আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময়ই আমাদের চমকে দেয়। এত দূরে থেকেও তারা যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে, সেটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরের মানুষকে আর্জেন্টিনার জার্সি পরে দেখতে দারুণ লাগে। এ জন্য তাদের ধন্যবাদ।’

বাংলাদেশ নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও। বাংলাদেশের মানুষের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এবং এই সমর্থকদের আমি ভালোবাসি। তারা আমাদের জন্য পাগল। সেখানে গিয়ে আমি নিজের চোখেই তা দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’

বিশ্বকাপের প্রতিটি আসরেই বাংলাদেশে আর্জেন্টিনাকে ঘিরে যে উন্মাদনা দেখা যায়, তা বিশ্বের ফুটবল অঙ্গনেও বিশেষভাবে আলোচিত। আর সেই ভালোবাসার প্রতিদান হিসেবে এবার বাংলাদেশের সমর্থকদের আনন্দ উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে স্কালোনির দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles