সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের

দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের! জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সেঞ্চুরিয়নে বাংলাদেশ দল। আগামী ২৩ নভেম্বর সুপারস্পোর্ট পার্কে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

প্রথম টেস্টে লড়াইয়ের আভাস দিলেও নিজেদের কিছু ভুলের কারণে শেষ পর্যন্ত জয় পায়নি বাংলাদেশ। বিশেষ করে ফিল্ডারদের ক্যাচ মিস এবং বোলারদের অতিরিক্ত নো বল দলকে ভুগিয়েছে। তবে অতীতের ভুল পেছনে ফেলে দ্বিতীয় টেস্টে ভালো ক্রিকেট খেলার প্রত্যয় টাইগারদের।

দলের অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পেসার খালেদ আহমেদ। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে পেসারদের সফল হওয়ার কৌশল জানিয়ে তিনি বলেন, লাইন ও লেন্থ ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘ সময় সঠিক লেন্থে বল করতে পারলে উইকেট পাওয়ার সুযোগ বাড়বে। প্রথম টেস্টে হাসান মাহমুদের বোলিংয়ের উদাহরণ টেনে আত্মবিশ্বাসী খালেদ আশা প্রকাশ করেন, পরের ম্যাচে সবাই ঘুরে দাঁড়াবেন।

প্রথম টেস্টে অতিরিক্ত নো বলের বিষয়টিও স্বীকার করেছেন এই পেসার। রানআপ কিছুটা বড় হয়ে যাওয়ায় এমনটা হতে পারে বলে মনে করেন তিনি। পাশাপাশি ক্যাচ মিস কমাতে ফিল্ডিং অনুশীলনে আরও মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন।

দ্বিতীয় টেস্টে চার পেসার নিয়ে একাদশ সাজানো হবে কি না, তা নির্ভর করছে কোচ ও অধিনায়কের সিদ্ধান্তের ওপর। তবে নিজের প্রস্তুতির কথা জানিয়ে খালেদ বলেন, সুযোগ পেলে শতভাগ দিয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।

প্রথম টেস্টের হতাশা ভুলে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ। এখন দেখার বিষয়, সেঞ্চুরিয়নে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে টাইগাররা।

spot_imgspot_img
spot_img

Related Articles