দ.আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে জাকের-নাঈম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন জাকের আলী অনিক, নাঈম শেখ ও ইয়াসির আলী চৌধুরী। চোট কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাসও।

সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও সৌম্য সরকার। বোলিং অ্যাকশনের সমস্যার কারণে জায়গা হয়নি আলিস আল ইসলামেরও।

অন্যদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস। এ ছাড়া চোটের কারণে হাসান মাহমুদ ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশের ওয়ানডে দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন দাস। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়।

বাংলাদেশের ওয়ানডে দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

spot_imgspot_img
spot_img

Related Articles