টি-২০ বিশ্বকাপ ২০২৮
আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৮ এর ফরমেটে পরবির্তন। ২০২৬ টি-২০ বিশ্বকপে মোট ২০টি দল খেলেছিল, তবে গ্রুপ ছিল ৪টি, প্রতি গ্রুপে ৫টি করে দল খেলেছিল আর ২০২৮ বিশ্বকাপের দল সংখ্যা ২০টি ঠিক রেখে ৪টির জায়গায় ৫টি গ্রুপ করেছে, প্রতিটি গ্রুপে ৪টি করে দল খেলবে। টুর্নামেন্ট ৩টি ধাপে অনুষ্ঠিত হবে যথা- ১. গ্রুপ স্টেজ ২. সুপার টেন স্টেজ ৩. নক আউট স্টেজ।
১. গ্রুপ স্টেজ: এখানে ২০ দল ৫টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। একটি গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে রাউন্ড রবিন পদ্ধতিতে। ৫টি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ২টি করে দল চলে যাবে সুপার টেন স্টেজে।
২. সুপার টেন স্টেজ: সুপার টেন পর্বের ১০টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে ৫টি করে দল থাকবে এখানেও প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে এবং যে দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই দল চলে যাবে সেমি ফাইনালে অর্থাৎ সুপার টেন স্টেজ থেকে দুটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি সেমিফাইনালে উঠবে।
৩. নক আউট স্টেজ: এই পর্বে ২টি সুপার টেন গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং ২য় ও ৩য় স্থান অধিকারী দল খেলবে যেমন- ১ম গ্রুপের ২য় স্থান অর্জনকারী দল ২য় গ্রুপের ৩য় স্থান অর্জন কারী দলের বিপক্ষে ২য় গ্রুপের ২য় স্থান অর্জনকারী দল ১ম গ্রুপের ৩য় স্থান অর্জনকারী দলের বিপক্ষে এলিমিনেটর খেলবে এই ২টি এলিমিনেটর ম্যাচে যারা জয় লাভ করবে তারা গ্রুপ চ্যাম্পয়ন দুই দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালে দুই বিজয়ী দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০টি দল যেভাবে বিশ্বকাপে খেলবে: ২০২৬ টি-২০ বিশ্বকাপের পারফরম্যান্স ও টি-২০ র্যাঙ্কিং এর ভিত্তিতে এগিয়ে থাকা দল যেমন- আয়ারল্যান্ড, আফগানিস্তান, জিম্বাবুয়ে, বাংলাদেশে, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলংকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ এবং ইংল্যান্ড এই ১২টি দল সরাসরি খেলবে অপরদিকে বাকি ৮টি দল কোয়ালিফোয়ার খেলে আসবে যেমন এশিয়া থেকে ২টি, আফ্রিকা থেকে ২টি, ইউরোপ থেকে ২টি এবং আমেরিকা থেকে ১টি এ ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে ১টি দল টি-২০ বিশ্বকাপে খেলবে।
টি-২০ বিশ্বকাপ ২০২৮ যৌথভাবে আয়োজন করবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড এই প্রথম বারের মত টি-২০ বিশ্বকাপের আয়োজক হয়েছে অবশ্য আগে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হয়েছে নিউজিল্যান্ড। ২০২৮ সালের ২১ অক্টোবর শুরু হয়ে বিশ্বকাপ শেষ হবে ১৯ নভেম্বর, ২০২৮।


