তবে কি আবারও বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা!

আর্জেন্টিনা ভক্তের কাণ্ডে চমক

অনলাইন প্ল্যাটফর্মে বিশ্বকাপ ফাইনাল পুনরায় অনুষ্ঠানের দাবি করেছে-চেঞ্জ ডট অর্গে আবেদনটি চালু করেন গিজেলা সানচেজ নামে এক সমর্থক। রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে এই আবেদনটি করেন সানচেজ নামের আর্জেন্টিনার এই পাঁড় ভক্ত!

সানচেজের দাবি: রেফারির কিছু সিদ্ধান্ত ম্যাচের ফলে প্রভাব পড়েছে। তবে সুনির্দিষ্ট বা যাচাইকৃত কোনো প্রমাণ পেশ না করেই অনিয়মের অভিযোগ তুলে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে সুষ্ঠু পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন সানচেজ। এরই মধ্যে প্রায় ৬০ হাজারেরও বেশী মানুষ সই করেছে এই প্রচারনায়।

মেট লাইফ স্টেডিয়ামে রবিবার রাতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে পরপর ‍২বার বিশ্বকাপ জিতে ব্রাজিল ও ইতালির পর ৩য় দল হতে চেয়েছিল আর্জেন্টিনা। রেফারির সিদ্ধান্তগুলো পুনর্মূল্যায়নের জন্য ফিফার প্রতি আহ্বানও জানানো হয় ঐ প্রচারণায়।

আবেদনের বৈধতা:

এই আবেদনের কোনো আইনগত বা প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই, যা ফিফাকে কোনো ভাবে অফিশিয়াল টুর্নামেন্টের ফল বদলাতে বাধ্য করতে পারে। ক্রীড়া বিধিমালার বিশেষ কোনো ধারা কিংবা কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত ছাড়া কোনো ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ নেই। যার কারণে আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা হয়তো শুধু মনের সান্তনা পেতে এই ধরনের উদ্দ্যেগ নিয়েছে বাস্তবতা সম্পূর্ণ আলাদা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles