ইন্টার মায়ামির গুঞ্জন উড়িয়ে কোলো কোলাতে ভোজিনিয়া

বিশ্বকাপের তারকা গোলরক্ষক

বিশ্বকাপ ২০২৬ এর বড় চমকের মধ্যে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া ছিলেন অন্যতম এই কথা হয়তো সবাই স্বীকার করবেন। বিশ্বকাপ শেষে তাই ৪০ বছর বয়সী গোল রক্ষক কোন ক্লাবে যোগ দিবেন তা নিয়ে সরব ছিল সোশ্যাল মিডিয়া। শোনা যাচ্ছিল মেসির ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন ভোজেনিয়া কারণ হিসেবে মনে কার হচ্ছিল মেসি তার পরিবারের জন্য মাঠে খেলা দেখার টিকেট সংগ্রহ করে দিয়ে খোঁজ খবর নিয়েছিলেন ইত্যাদি তবে সবই এখন অতীত, ইন্টার মায়ামির গুঞ্জন উড়িয়ে কোলো কোলোতে যোগ দিবেন ভোজিনিয়া টাই বাস্তবতা।

কেপ ভার্দের গোল রক্ষক ভোজিনিয়া

তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে চিলির বিখ্যাত ক্লাব ‘কোলো কোলোর’ সভাপতি আনিবাল মোসা বিষয়টি নিশ্চিত করার পর। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রি এজেন্ট হিসেবে থাকা ভোজিনিয়া শিগগিরই চিলিতে যাবেন। সেখানে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করবেন তিনি। এরপর এস্তাদিও মনুমেন্তালে তাঁকে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। সভাপতি মোসা বলেন, ‘ভোজিনিয়া কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি চিলিতে আসবেন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হবে।’

ভোজিনিয়া ও ক্লাব দুই পক্ষের মধ্যে চুক্তি যদিও এখনো চূড়ান্ত হয়নি। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোলো কোলো ক্লাব একটি ছবি পোস্ট করে ভোজিনিয়াকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছে। আবার কেপ ভার্দে গোলরক্ষকের কোঁকড়ানো চুলের সংকেত দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে ‘অরা।’

ভোজিনিয়ার পর্তুগাল ক্লাব: বিশ্বকাপ শুরুর আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল তাঁর। তখন হয়তো কেউ ই ভাবতে পারেননি যে তিনি! বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে করে নায়ক হয়ে যাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই ভোজিনিয়ার জনপ্রিয়তা হয়েছে আকাশ ছোঁয়া। বিশ্বকাপে চলাকালীন সময়েই তার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা হয়ে যায় ২৮.৩ মিলিয়ন, যা থিবো কোর্তোয়া, মানুয়েল নয়ার, ইকার ক্যাসিয়াসের মতো কিংবদন্তিদের চেয়েও বেশি। আবার সমর্থকদের ভোটে হওয়া টুর্নামেন্ট সেরা একাদশেও জায়গা পেয়েছেন তিনি।

কোলো কোলো ফুটবল ক্লাব:

চিলির সবচেয়ে জনপ্রিয় এবং সফল ক্লাব হল এই কোলো কোলো। ক্লাবটি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে ক্লাবটি চিলির সান্তিয়াগো শহরের প্রতিনিধিত্ব করে। কোচ হলেন; আর্জেন্টিনার ফার্নান্দো অর্তিজ। আর্তুরো ভিদাল এই ক্লাবে খেলেন। কোলো কোলো ৩৪টি চিলিয়ান লিগ, ১৪টি কোপা চিলি এবং ১৯৯১ সালের কোপা লিবার্তোদোরেস জিতেছে, যা কোনো চিলিয়ান ক্লাবের প্রথম ও একমাত্র লিবার্তোদোরেস শিরোপা।

ভোজিনিয়া ও মার্কেটিং: ৪০ বছর বয়সী ভোজিনিয়া আরো ১ টা বা ২টি ফুটবল মৌসুম খেলতে চান। এক সাক্ষাৎকারে ভোজিনিয়া বলেন, ‘আমি এমন একটি দল চাই, যারা আমার খেলোয়াড়ি দক্ষতাকে মূল্যায়ন করবে, শুধু মার্কেটিংয়ের জন্য কিনবে না।’ একসময় মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও উঠেছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোজিনিয়া প্রভাবঃ সামাজিক যোগাযোগ মাধ্যমেরপ্রিয় মুখ ভোজিনিয়া নতুন দল পাওয়ায় ইতিবাচক সাড়া ফেলেছে। একজন লিখেছেন, ‘তাঁর কারণে কত শিশু যে গোলরক্ষক হতে চাইবে! এটি দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে।’ এমনকি ইংরেজ মিডফিল্ডার জুড বেলিংহামও এই চুক্তির পোস্টে মন্তব্য করে লিখেছেন, ‘দ্য বেস্ট।’

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles