জাতীয় হকি খেলোয়াড়দের মানসিক দক্ষতা বাড়াতে শনিবার বিশেষ কর্মশালা

জাতীয় দলের হকি খেলোয়াড়দের মানসিক দক্ষতা ও মনোযোগ বাড়াতে বিশেষ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)। আগামীকাল শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ট্রেন ইয়োর মাইন্ড’ শীর্ষক এই মানসিক সক্ষমতা বিষয়ক কর্মশালা।

সকাল ১১টায় শুরু হতে যাওয়া এই কর্মশালার মূল লক্ষ্য জাতীয় দলের খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি আরও শক্তিশালী করা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল পাওয়ার জন্য শারীরিক সক্ষমতার পাশাপাশি খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা, মনোযোগ এবং আত্মবিশ্বাসও গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলোকে সামনে রেখেই কর্মশালাটি আয়োজন করা হচ্ছে।

কর্মশালায় জাতীয় দলের খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখা, আত্মবিশ্বাস বাড়ানো, আবেগ নিয়ন্ত্রণ এবং প্রতিকূল পরিস্থিতিতে মানসিকভাবে স্থির থাকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি মাঠে চাপ সামলে নিজেদের সেরাটা দেওয়ার মানসিকতা এবং জয়ের জন্য প্রয়োজনীয় ইতিবাচক মনোভাব গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

মানসিক সক্ষমতা বিষয়ক এই কর্মশালা শেষ হওয়ার পর শনিবার বিকেলেই অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দল। জার্মানির নবনিযুক্ত প্রধান কোচ পিটার গেরহার্ড রাচের সার্বিক তত্ত্বাবধানে শুরু হবে দলের নতুন ক্যাম্প।

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতির অংশ হিসেবে এই কন্ডিশনিং ক্যাম্প ও বিশেষ ট্রায়ালের আয়োজন করা হয়েছে। দীর্ঘমেয়াদি প্রস্তুতির মাধ্যমে খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলাই এই ক্যাম্পের অন্যতম লক্ষ্য।

নতুন প্রধান কোচ পিটার গেরহার্ড রাচের অধীনে জাতীয় দলের প্রস্তুতিতে আধুনিক কোচিং পদ্ধতির পাশাপাশি খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএইচএফ। জার্মান এই অভিজ্ঞ কোচের নির্দেশনা ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতিতে জাতীয় দল আন্তর্জাতিক অঙ্গনে আগের তুলনায় আরও ভালো ফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

এশিয়ান গেমসের মতো বড় আন্তর্জাতিক আসরের আগে মানসিক দক্ষতা উন্নয়নের এই বিশেষ উদ্যোগ এবং নতুন কোচের অধীনে নিবিড় প্রশিক্ষণ জাতীয় দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে ফেডারেশন। এখন নতুন কোচের অধীনে ক্যাম্পে নিজেদের প্রস্তুতি কতটা কার্যকরভাবে সম্পন্ন করতে পারে বাংলাদেশ, সেটিই দেখার বিষয়।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles