জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের আশায় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সোমবার হারারেতে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। মূল লক্ষ্য অবশ্যই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, এখানে কীভাবে খেলতে হবে বোঝা। তবে গুরুত্ব দিয়েই জয়ের কথা ভাবছেন মেহেদী হাসান মিরাজ। যে কারণে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে বাংলাদেশ।
ওয়ানডে বিশ্বকাপের পরের আসর হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে। এই সিরিজ শুরুর আগে মিরাজ বললেন, বিশ্ব আসরকে মনের কোণে রেখেই মাঠে নামবেন তার।
তিনি বলেন,‘ আমাদের জন্য একটা বড় সুযোগ, যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে। এখানে তিন ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। প্রত্যেকটা খেলোয়াড় কন্ডিশন সম্পর্কে বুঝতে পারবে। যদি শতভাগ দিতে পারি এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় সুযোগ থাকবে।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)।
জিম্বাবুয়ে একাদশ : বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।



