নতুন ফুটবল মৌসুম
চ্যাম্পিয়ন হতে শুধু বড় বাজেটের দল গড়েই থামেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব, নতুন মৌসুমের শুরু থেকেই বিদেশি কোচও নিয়োগ দিয়েছে। নতুন কোচ বিগ বাজেটের মতই বিগ নামের আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ এই কোচের নাম হল ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলা। আজ মোহামেডান ক্লাব ভবনে ৫৩ বছর বয়সী এই কোচের নাম ঘোষণা করেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।

ভারেলা উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ, তাঁর কোচিং ক্যারিয়ারের বড় অংশই কেটেছে ভারতে। ২০১৮ সালে দেশটির গোকুলাম কেরালায় যোগ দিয়ে প্রথম মৌসুমেই দলকে কেরালা প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছেন, আর পরের মৌসুমে জেতান ডুরান্ড কাপের ট্রফি।
২০২০ সালে ক্লাবের সঙ্গে বেতন নিয়ে বনিবোনা ও আই-লিগের পারফরম্যান্সের কারণে গোকুলাম ছেড়ে দায়িত্ব নেন গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্সের আর সর্বশেষ কোচ হিসেবে কাজ করেছেন স্পোর্টিং ক্লাব দ্য গোয়ায়।
ভারেলার ফুটবল পান্ডিত্য বেশ ভালই আছে বলে মনে হয় কারণ আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম নেওয়া ভারেলা ফুটবলের ওপর ‘ফুটবল ইন্টেলিজেন্ট’ নামে একটি বইও লিখেছেন। দীর্ঘদিন ধরে স্পেনে বসবাস ভারেলা তাই স্প্যানিশ কোচ হিসেবেই এসেছেন মোহামেডান শিবিরে।


