হামজাদের সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ

হামজাদের সাফ চ্যাম্পিয়নশিপ ! দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠেয় এবারের টুর্নামেন্ট শুরু হবে ৫ নভেম্বর। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।

উদ্বোধনী ম্যাচে অবশ্য মাঠে নামছে না স্বাগতিক বাংলাদেশ। ৫ নভেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একই দিন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশও। ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কাও। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। এবারের আসরে প্রতিটি দল গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। সূচি অনুযায়ী, ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ১৭ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।

তবে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের সূচি এখনও পুরোপুরি চূড়ান্ত নয়। ফিফার পক্ষ থেকে নেপালের অংশগ্রহণের বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। নেপাল টুর্নামেন্টে অংশ নিলে সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles