ভালো খেলার জন্য মানসিক শক্তিও দরকার – মুশতাক

ভালো খেলার জন্য মানসিক শক্তিও দরকার-মুশতাক ! বাংলাদেশ দলের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন মুশতাক আহমেদ। জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেটারদের কারিগরি দিকের পাশাপাশি মানসিকভাবেও চাঙা রাখার চেষ্টা করে আসছেন তিনি।

বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আবারও মানসিক দৃঢ়তার গুরুত্বের কথা বললেন মুশতাক। তাঁর মতে, ক্রিকেটে সাফল্যের পেছনে মানসিক প্রস্তুতির বড় ভূমিকা রয়েছে।

মুশতাক বলেন, ‘মানসিক শক্তি খুবই দরকার। ৫০ শতাংশই তো মাইন্ড গেম। আপনি আসলে খেলাটা মানসিকভাবেই খেলেন। আমিও তো খেলেছি। আপনিও খেললে জানবেন, মানসিকভাবে ভালো থাকলে আর বেসিক ভালো থাকলেই আপনি ভালো খেলবেন।

অস্ট্রেলিয়া সফরে বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর পারফরম্যান্সে মুশতাকের পরামর্শেরও ভূমিকা ছিল। মিরাজকে দেওয়া পরামর্শের বিষয়ে এই স্পিন কোচ বলেন,

সাধারণ কিছু পরামর্শই ছিল। তোমাকে ভালো বল করতে হবে, ভালো ওভার করতে হবে, তবেই উইকেট আসবে। এরপর আসে বিশ্বাসের বিষয়। স্পিন বিভাগকে বুঝতে হবে কখন অ্যাটাক করবে, কখন করবে না। ব্যাটারের শক্তি বুঝে বল করতে হবে। ভালো বল নয়, ভালো ওভার করতে হবে।

জাতীয় দলের স্পিনারদের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট মুশতাক। তিনি বলেন, ‘তাইজুল, মিরাজরা আছে। সাদা বলে রিশাদ, নাসুম ও তানভীররা। সবাই ভালো করছে। এ কারণেই আমরা আল্লাহর রহমতে এখন অনেক সিরিজ জিততে পারছি।

স্পিনারদের উন্নতির জন্য কারিগরি ও কৌশলগত দিকেও নিয়মিত কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মুশতাক। তাঁর ভাষায়, ‘অ্যাকশন, বায়োমেকানিক্স, ব্যালেন্স, টেকনিক্যাল ও টেকটিক্যাল দিক নিয়ে কাজ করা জরুরি।

spot_imgspot_img
spot_img

Related Articles