ডি থ্রি ট্রফির ৬ দলের আইকন ক্রিকেটার যারা

বিপিএলকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে এ বছর হচ্ছে না দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। বিপিএলের সময়েই মাঠে গড়াবে নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি, সংক্ষেপে ডি থ্রি ট্রফি। শুধু টি-টোয়েন্টি নয়, একই কাঠামোর অধীনে প্রথম শ্রেণি ও ওয়ানডে সংস্করণও আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ডি থ্রি ট্রফির ছয় দলের আইকন ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছয় আইকন হলেন-মুশফিকুর রহিম, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ।

ছয়টি প্রতিষ্ঠানের মালিকানায় থাকা দলগুলোর মধ্যে মুশফিকুর রহিম হয়েছেন সেভেন রিংস সিমেন্টের আইকন ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ ওয়ালটনের, তাওহীদ হৃদয় ফরচুনের, মোসাদ্দেক হোসেন সৈকত একমির, নুরুল হাসান সোহান বুস্টারের এবং নাঈম শেখ সিটিজেনের আইকন ক্রিকেটার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

ডি থ্রি ট্রফির প্রথম আসর মাঠে গড়াবে আগামী ডিসেম্বরে। প্রথম পর্বে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে টুর্নামেন্টটি। বিসিবির পরিকল্পনা, নতুন এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা ও দর্শক আগ্রহ আরও বাড়ানো।

ডি থ্রি ট্রফির জন্য ছয়টি প্রতিষ্ঠান ইতিমধ্যে তিন বছরের চুক্তিতে দলগুলোর মালিকানা নিয়েছে। আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ঘোষণা দেওয়ার দিনই ছয় দলের আইকন ক্রিকেটারের নামও প্রকাশ করেছে বিসিবি।

spot_imgspot_img
spot_img

Related Articles